Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

প্রচারের মধ্যেই নওশাদের কনভয়ে হামলা! 'ভয় তৈরি করতে চাইছেন শওকত,' অভিযোগ ভাঙড়ের আইএসএফ প্রার্থীর

শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার ভাঙ্গড় দু’নম্বর ব্লকের চড়িস্বর এলাকায় জনসভায় ছিলেন নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui) । মঞ্চে বক্তব্য রাখছিলেন, এমন সময় তাঁর কনভয়ে হামলা চালানো হয়। 

প্রচারের মধ্যেই নওশাদের কনভয়ে হামলা! 'ভয় তৈরি করতে চাইছেন শওকত,' অভিযোগ ভাঙড়ের আইএসএফ প্রার্থীর

নওশাদের কনভয়ে হামলা!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 11 April 2026 23:30

দ্য ওয়াল ব্যুরো: ভোটের (West Bengal Assembly Election 2026) মুখে ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar)। আইএসএফ প্রার্থী (ISF candidate) এবং এই বিধানসভা কেন্দ্রের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকির (Naushad Siddiqui) কনভয়ে লক্ষ্য করে হামলার অভিযোগ তৃণমূলের (TMC) বিরুদ্ধে। নওশাদের প্রচার চলাকালীনই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এই নিয়ে ভাঙড়ের তৃণমূলের প্রার্থী শওকত মোল্লাকে  (Saokat Molla) আক্রমণ শানালেন নওশাদ।

জানা যায়, শনিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় বিধানসভার ভাঙ্গড় দু’নম্বর ব্লকের চড়িস্বর এলাকায় জনসভায় ছিলেন নওশাদ সিদ্দিকী (Naushad Siddiqui) । মঞ্চে বক্তব্য রাখছিলেন, এমন সময় তাঁর কনভয়ে হামলা চালানো হয়। গাড়িটি মঞ্চের কাছেই রাখা ছিল, বড় কোনও দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাও ছিল।

এনিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইএসএফ প্রার্থীর দাবি, "শওকত মোল্লা ভয় পেয়েছেন। আমার উপর হামলা চালানোর জন্য বিভিন্ন লোককে উস্কাচ্ছেন।"  তাঁর আরও অভিযোগ, এদিন জনসভায় যাওয়ার সময়েই তৃণমূলের কিছু নেতা-কর্মীরা তাঁকে, এমনকি মহিলাদের উদ্দেশ্য করেও অশালীন কথা বলছিলেন।

সেইসময় প্রশাসনের কেউই সেখানে ছিলেন না, পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। নওশাদ বলেন, "হিংসা তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়েছে।"

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভাঙড়ে শওকত মোল্লা হারবেন বলেও দাবি করেন আইএসএফের প্রার্থী।

আসন্ন ভোটে ভাঙড়ে তৃণমূলের শওকতের প্রতিদ্বন্দ্বী নওশাদ মোল্লা। ২০১৬ এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব আসন থেকে লড়ে বিধায়ক হয়েছিলেন শওকত। তবে এবারে দল তাঁকে ভাঙড় থেকে প্রার্থী করেছে।

অন্যদিকে, ২০২১ সালে প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই ভাঙড় আসন থেকে জয় পান আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকি। উল্লেখযোগ্যভাবে, তিনি ছিলেন সংযুক্ত মোর্চার একমাত্র জয়ী প্রার্থী। 


```