Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ভাঙড়ে মুখোমুখি নওশাদ-শওকত, আইএসএফ-এর টিকিটে ক্যানিং পূর্বে প্রার্থী আরাবুল

আইএসএফ সূত্রের খবর, বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর ২৯টি আসনে ঐকমত্যে পৌঁছানো গিয়েছে। বাকি চারটি আসনে বামেরা প্রার্থী দিলেও সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের পথেই হাঁটছে আইএসএফ।

ভাঙড়ে মুখোমুখি নওশাদ-শওকত, আইএসএফ-এর টিকিটে ক্যানিং পূর্বে প্রার্থী আরাবুল

নওশাদ সিদ্দিকি ও আরাবুল ইসলাম

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 23 March 2026 14:48

দ্য ওয়াল ব্যুরো: জল্পনা সত্যি করে ভাঙড় বিধানসভা কেন্দ্রে ফের প্রার্থী হচ্ছেন বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)। সোমবার ফুরফুরা শরিফে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF Candidate List)-এর রাজ্য কমিটির দফতর থেকে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। ৩৩টি আসনের মধ্যে এদিন ২৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে দল। তবে তালিকার সবথেকে বড় চমক— তৃণমূল (TMC) ছেড়ে আইএসএফ-এ যোগ দেওয়া ‘তাজা নেতা’ আরাবুল ইসলাম (Arabul Islam)। শওকত মোল্লার (Saokat Molla) ছেড়ে আসা ক্যানিং পূর্ব আসনেই তাঁকে টিকিট দিয়েছে নওশাদের দল।

এদিন প্রার্থী তালিকা ঘোষণার সময় ভাঙড় কেন্দ্রটি নিয়ে আলাদা করে নজর ছিল রাজনৈতিক মহলের। সেখানে নওশাদের নাম ঘোষণা প্রত্যাশিত থাকলেও, লড়াইয়ের সমীকরণ এবার বেশ চড়া। কারণ, তৃণমূল সেখানে প্রার্থী করেছে ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক তথা ভাঙড়ের দাপুটে নেতা শওকত মোল্লাকে। গত পাঁচ বছরে বারংবার সম্মুখসমরে অবতীর্ণ হওয়া এই দুই নেতার সরাসরি লড়াই ভাঙড়কে এবার নির্বাচনের অন্যতম ‘হটস্পট’ করে তুলল। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নওশাদ। তাঁর আহ্বান, “মুখ্যমন্ত্রী সাহস থাকলে ভাঙড় থেকে প্রার্থী হয়ে দেখান।”

আইএসএফ সূত্রের খবর, বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে দীর্ঘ টানাপড়েনের পর ২৯টি আসনে ঐকমত্যে পৌঁছানো গিয়েছে। বাকি চারটি আসনে বামেরা প্রার্থী দিলেও সেখানে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের পথেই হাঁটছে আইএসএফ। এদিন দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকি ও কার্যকরী সভাপতি সামসুর আলি মল্লিক ২৩ জনের নাম চূড়ান্ত করেন।

তালিকায় দ্বিতীয় বড় চমক আরাবুল ইসলাম। ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা এলাকার দীর্ঘদিনের পরিচিত মুখ আরাবুল এবার ঘাসফুল শিবির ত্যাগ করে নওশাদের হাত ধরেছেন। ঘটনাচক্রে, শওকত মোল্লা যে কেন্দ্র (ক্যানিং পূর্ব) থেকে ভাঙড়ে লড়তে আসছেন, সেই কেন্দ্রেই আইএসএফ-এর বাজি আরাবুল। ভাঙড়ের রাজনীতিতে শওকত বনাম আরাবুল দ্বন্দ্ব দীর্ঘদিনের। এবার তাঁদের কেন্দ্র অদলবদল এবং রাজনৈতিক শিবির বদল দক্ষিণ ২৪ পরগনার ভোট সমীকরণে নতুন মাত্রা যোগ করল।


```