Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি কেন? অনুব্রতর ব্যাপারে ডিজিকে সময় বেঁধে দিল জাতীয় মহিলা কমিশন

একজন আইসিকে কুকথা বলেছেন অনুব্রত মণ্ডল, যাঁর অতীতে অপরাধের ছাপ রয়েছে তাঁর বিরুদ্ধে এখনও কোনও যথাযথ আইনি পদক্ষেপ করা হয়নি কেন? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে জানতে চাইল জাতীয় মহিলা কমিশন। 

এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি কেন? অনুব্রতর ব্যাপারে ডিজিকে সময় বেঁধে দিল জাতীয় মহিলা কমিশন

ডিজি রাজীব কুমারকে চিঠি পাঠাল মহিলা কমিশন

শেষ আপডেট: 6 June 2025 00:05

দ্য ওয়াল ব্যুরো: একজন আইসিকে কুকথা বলেছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), যাঁর অতীতে অপরাধের ছাপ রয়েছে তাঁর বিরুদ্ধে এখনও কোনও যথাযথ আইনি পদক্ষেপ করা হয়নি কেন? রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের (Rajeev Kumar IPS) কাছে জানতে চাইল জাতীয় মহিলা কমিশন (National Women Commission)। বৃহস্পতিবার চিঠি দিয়ে তারা এও জানতে চেয়েছে, যদি একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের পরিবারকে এমন হুমকির শিকার হতে হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তাটা কোথায়?

বোলপুর থানার আইসি লিটন হালদারকে (IC Liton Halder) গালিগালাজ করার ৭ দিন পর আজ বৃহস্পতিবার থানায় হাজিরা দেন 'অসুস্থ' কেষ্ট। অসুস্থতার কারণে গত শনি ও রবিবার পুলিশের নোটিস এড়িয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal Viral Audio News)। টানা পাঁচদিন 'বেড রেস্টে'র পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কাল, বুধবার পর্যন্ত ছিল অনুব্রতর সেই বিশ্রামের সময়সীমা। তাই এদিন দুপুর ৩টে ২৫ নাগাদ তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা চুপচাপ শান্তিকিনেতন এসডিপিও অফিসে হাজিরা দেন। দু'ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

হাজিরা দিয়ে মুচকি হাসি হেসে গটগট করে নিচুপট্টি এলাকায় নিজের পার্টি অফিসে যান অনুব্রত। ততক্ষণে রাজ্য পুলিশের ডিজি রাজীবকে চিঠি পাঠিয়ে দেয় জাতীয় মহিলা কমিশন। সেই চিঠিতে লেখা হয়, "একজন মহিলার বিরুদ্ধে ওই রকম হুমকি মন্তব্য শুধুই সামাজিক ও মূল্যবোধের অবক্ষয় নয়, বরং এটি একটি ঘৃণ্য অপরাধও। যার ভিত্তিতে ভারতীয় ন্যয় সংহিতায় প্রয়োজনীয় পদক্ষেপের কথা উল্লেখ রয়েছে। যাঁর অতীতে অপরাধের ছাপ রয়েছে, তার বিরুদ্ধে এখনও কোনও যথাযথ আইনি পদক্ষেপ করা হয়নি কেন?"

অন্য়দিকে, তৃণমূলের হেভিওয়েট নেতার বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেই নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়ে অনুব্রতর বিরুদ্ধে নেওয়া আইনি পদক্ষেপের রিপোর্ট পাঠাতে বলেছে তারা।


```