Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুলিশি জিজ্ঞাসাবাদের পর মুখে মুচকি হাসি, থানা থেকে গটগট করে বেরিয়ে কেষ্ট ছুটলেন দলীয় দফতরে

বৃহস্পতিবার সাড়ে তিনটে নাগাদ লোকচক্ষুর আড়ালে শান্তিনিকেতন এসডিপিও অফিসে গিয়ে হাজিরা দেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা যে আজ থানায় যাবেন, সেটা অনেকেই ইঙ্গিত পেয়েছিলেন, তারপরও কেউ টিকিটি পর্যন্ত পাননি।

পুলিশি জিজ্ঞাসাবাদের পর মুখে মুচকি হাসি, থানা থেকে গটগট করে বেরিয়ে কেষ্ট ছুটলেন দলীয় দফতরে

অনুব্রত মণ্ডল

শেষ আপডেট: 5 June 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সাড়ে তিনটে নাগাদ লোকচক্ষুর আড়ালে শান্তিনিকেতন এসডিপিও অফিসে গিয়ে হাজিরা দেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা যে আজ থানায় যাবেন, সেটা অনেকেই ইঙ্গিত পেয়েছিলেন, তারপরও কেউ টিকিটি পর্যন্ত পাননি।

এদিন নিরাপত্তার বহর সরিয়ে রেখেই অন্যের একটি কালো রঙা হুন্ডাই ক্রেটায় চড়ে পিছনের রাস্তা ধরে এসডিপিও অফিসে হাজির হন অনুব্রত। ঘণ্টা দুয়েক তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরই মুখে মুচকি হাসি, কোমরের পিছনে দু'হাত জোড় করে গটগট করে বেরিয়ে আসেন তিনি।

সাংবাদিকদের প্রশ্ন ধেয়ে আসতেই মাথা নেড়ে ঢুকে পড়েন সেই কালো গাড়ির ভিতর। যার পিছনের আসনে ছিলেন কেষ্টর আইনজীবী। সেখান থেকেই শান্তিনিকেতন রোড ধরে সোজা চলে যান নিজের পার্টি অফিসে। লিফটে করে ওঠেন দোতলায়। বন্ধ করে দেন দফতরের দরজা।

বোলপুর থানার আইসি লিটন হালদারকে (IC Liton Halder) গালিগালাজ করার ৭ দিন পর আজ বৃহস্পতিবার থানায় হাজিরা দেন 'অসুস্থ' কেষ্ট। অসুস্থতার কারণে গত শনি ও রবিবার পুলিশের নোটিস এড়িয়েছিলেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal Viral Audio News)। টানা পাঁচদিন 'বেড রেস্টে'র পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কাল, বুধবার পর্যন্ত ছিল অনুব্রতর সেই বিশ্রামের সময়সীমা। তাই বৃহস্পতিবারই দুপুর ৩টে ২৫ নাগাদ তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা চুপচাপ শান্তিকিনেতন এসডিপিও অফিসে হাজিরা দেন। তাও নিজের গাড়িতে নয়।

গত বৃহস্পতিবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি ও নোংরা গালিগালাজের অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় অডিও। তাতে আইসি এবং তাঁর মা ও স্ত্রীর উদ্দেশে অনুব্রতকে কদর্য ভাষায গালিগালাজ করতে শোনা যায়। ওই ঘটনায় কড়া বিবৃতি জানায় তৃণমূল।

এদিকে ভাইরাল অডিও কাণ্ডে বোলপুর থানার আইসি (Bolpur IC) আইসি লিটন হালদারের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। সূত্রের খবর, তদন্তের স্বার্থে আইসির মোবাইল ফোনটিও সিজ করা হয়েছে। গোটা ঘটনায় ক্ষুব্ধ পুলিশের নিচুতলার একাংশ কর্মী। 


```