Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

অনুব্রত প্রসঙ্গে স্পিকার কি বিরক্ত! কী বললেন বিমান বন্দ্যোপাধ্যায়

গত বৃহস্পতিবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি ও নোংরা গালিগালাজের অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। 

অনুব্রত প্রসঙ্গে স্পিকার কি বিরক্ত! কী বললেন বিমান বন্দ্যোপাধ্যায়

অনুব্রত মণ্ডল ও বিমান বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 5 June 2025 17:43

দ্য ওয়াল ব্যুরো: বোলপুর থানার আইসি এবং তাঁর মা ও স্ত্রী প্রসঙ্গে নোংরা গালিগালাজের অভিযোগে গত বৃহস্পতিবার থেকে খবরের শিরোনামে বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল(Anubrata Mondal)। আইসিকে গালমন্দ ও হুমকি দেওয়ার ঘটনায় সাত দিন পর বৃহস্পতিবার বিকেলে বোলপুরে এসডিপিও দফতরে হাজিরা দিয়েছেন কেষ্ট। তবে তাঁর প্রসঙ্গে ভাল-মন্দ কোনও প্রতিক্রিয়ায় জানাতে রাজি নন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Speaker Biman Banerjee)। 

আগামী ৯ জুন থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন (West Bengal Assembly)। এদিন এ বিষয়ে বলতে গিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিচ্ছিলেন স্পিকার। তবে অনুব্রতর প্রসঙ্গ উঠতেই তাল কেটে যায়। বিমানবাবুর চোখে মুখে তখন একরাশ বিরক্তি।

স্পিকার বলেন, "রাস্তাঘাটে কে কী বলল আমি তার জবাব দিতে পারব না। অনুব্রত তাঁর কথা বলেছেন, আমি ওর কথার কোনও গুরুত্ব দিই না। এ নিয়ে প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করবেন না।"

গত বৃহস্পতিবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি ও নোংরা গালিগালাজের অভিযোগ উঠেছিল বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় অডিও। তাতে আইসি এবং তাঁর মা ও স্ত্রীর উদ্দেশে অনুব্রতকে কদর্য ভাষায গালিগালাজ করতে শোনা যায়। ওই ঘটনায় কড়া বিবৃতি জানায় তৃণমূল। দলের চাপে পড়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়ে নেন অনুব্রত। একই সঙ্গে বিজেপি কীভাবে ওই অডিও পেল তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কেষ্ট।

তবে একজন রাজনৈতিক নেতার মুখের এহেন ভাষা নিয়ে জনমানসেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।  এবার স্পিকারও বুঝিয়ে দিলেন কেষ্ট মণ্ডল প্রসঙ্গে তিনি যারপরনাই বিরক্ত।


```