Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টানা বৃষ্টি ও ধসের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম-কালিম্পং কীভাবে যাবেন

সোমবার রাত থেকেই টানা ভারী বৃষ্টি হচ্ছে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের বিস্তীর্ণ এলাকায়। মাঝেমধ্যেই পাহাড় থেকে গড়িয়ে আসছে বিপুল আকারের পাথর ও কাদামাটির স্রোত, ফলে ক্রমশ ঝুঁকি বাড়ছে।

টানা বৃষ্টি ও ধসের জেরে বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, সিকিম-কালিম্পং কীভাবে যাবেন

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 August 2025 20:16

দ্য ওয়াল ব্যুরো: অবিরাম বৃষ্টি ও ধসের জেরে বন্ধ হয়ে গেল সিকিমমুখী (Sikkim) ১০ নম্বর জাতীয় সড়ক (National Highway 10)। মঙ্গলবার থেকে স্বাধীনতা দিবস পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক পরিকাঠামো উন্নয়ন নিগম।

এখন প্রশ্ন হল, যারা সিকিম যেতে চাইছেন তারা কীভাবে যাবেন? কোন পথ ধরবেন?

যাত্রী ও গাড়ি চালকদের সুরক্ষার কথা মাথায় রেখে এই সময়ে সিকিম ও কালিম্পংয়ে (Sikkim and Kalimpong) যাতায়াতের জন্য বিকল্প হিসেবে গরুবাথান–লাভা–আলগাড়া রুট ব্যবহার করার কথা বলা হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে পাহাড়ি রাস্তায় এমনিতেই ঝুঁকি থাকে। তবে ১০ নম্বর জাতীয় সড়কের মতো এই রুট ভয়াবহ রূপ নেয়নি। তাই স্থানীয়রা বা পর্যটকরা এই রুট দিয়েই পৌঁছে যেতে পারেন নিজেদের গন্তব্যে।

সোমবার রাত থেকেই টানা ভারী বৃষ্টি হচ্ছে দার্জিলিং, কালিম্পং ও সিকিমের বিস্তীর্ণ এলাকায়। মাঝেমধ্যেই পাহাড় থেকে গড়িয়ে আসছে বিপুল আকারের পাথর ও কাদামাটির স্রোত, ফলে ক্রমশ ঝুঁকি বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বেশ কয়েকদিন দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে, তবে কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে।

এই পরিস্থিতিতেই দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। সিকিমেও ধসের সম্ভাবনা। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর যেমন তিস্তা, তোর্সা ও জলঢাকা বাড়তে পারে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


```