Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেরামতি জন্য চারদিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, পাহাড়ে ভোগান্তির আশঙ্কা

টানা বৃষ্টিতে প্রায় প্রতিদিনই ধস নামছে পাহাড়ে। ব্যহত হচ্ছে যান চলাচল। এমনই পরিস্থিতিতে মেরামতির জন্য ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম (NHIDCL)।

মেরামতি জন্য চারদিন বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, পাহাড়ে ভোগান্তির আশঙ্কা

শেষ আপডেট: 4 August 2025 17:24

দ্য় ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: টানা বৃষ্টিতে প্রায় প্রতিদিনই ধস নামছে পাহাড়ে। ব্যহত হচ্ছে যান চলাচল। এমনই পরিস্থিতিতে মেরামতির জন্য ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিল জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম (NHIDCL)।

এই রাস্তায় ৩ অগস্ট রাত ৮ টা থেকে ৬ অগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত ধরনের গাড়ি চলাচল। সেবক থেকে চিত্রে পর্যন্ত ৩০ কিলোমিটার রাস্তা বন্ধ রেখে মেরামতির কাজ চলবে বলে সরকারি নির্দেশ জারি হয়েছে।

পাহাড় থেকে বারবার ধস নামার ফলে ১০ নম্বর জাতীয় সড়ক দারুণভাবে ক্ষতিগ্রস্ত। খরস্রোতা তিস্তার গ্রাসেও তলিয়ে গিয়েছে এই রাস্তার একাংশ। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের জন্যেই এবার এই সমস্ত এলাকা দিয়ে সাময়িকভাবে যানচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। আর এই সিদ্ধান্তের ফলে আপাততভাবে দার্জিলিং, কালিম্পং, নামচি, পাকিয়ং, গ্যাংটক-সহ বিভিন্ন এলাকায় যাতায়াতকারী যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হতে পারে।

১০ নম্বর জাতীয় সড়ক সাময়িক বন্ধের এই সিদ্ধান্তের পাশাপাশি জেলা প্রশাসনকে ট্রাফিক নিয়ন্ত্রণে ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশ প্রশাসনকে ধসপ্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েনেরও অনুরোধ জানানো হয়েছে।


```