Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চন্দ্রযান ৩-র ল্যান্ডিং বিদেশ থেকে দেখবেন মোদী, জোহানেসবার্গ থেকে যোগ দেবেন ভার্চুয়ালি

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালে ইসরোর ‘চন্দ্রযান ২’ অবতরণের সময় শ্রীহরিকোটায় পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে এবার তিনি দেশে নেই। বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছেন মোদী। ত

চন্দ্রযান ৩-র ল্যান্ডিং বিদেশ থেকে দেখবেন মোদী, জোহানেসবার্গ থেকে যোগ দেবেন ভার্চুয়ালি

শেষ আপডেট: 22 August 2023 16:34

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালে ইসরোর ‘চন্দ্রযান ২’ অবতরণের সময় শ্রীহরিকোটায় পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তবে এবার তিনি দেশে নেই। বর্তমানে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছেন মোদী। তাহলে কি 'চন্দ্রযান ৩' (Chandrayaan 3) অবতরণের সেই বিশেষ মুহূর্তের সাক্ষী তিনি থাকবেন না? এই নিয়ে নানা মহলেই আলোচনা শুরু হয়েছিল। তবে এবার জানা গেল, সশরীরে এবার তিনি থাকতে না পারলেও ভার্চুয়াল মাধ্যমে তিনি উপস্থিত হবেন সেইসময়। সমগ্র ভারত তথা বিশ্ববাসীর সঙ্গে তিনিও ভার্চুয়ালিই ওই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন বলে জানিয়েছেন।

সূত্রের খবর, এই মুহূর্তে তিনি ১৫তম ব্রিকস (BRICS) সম্মেলনে অংশ নিতে জোহানেসবার্গ গিয়েছেন। মঙ্গলবারই তিনি সেখানে পৌঁছেছেন। আগামীকাল, অর্থাৎ বুধবার সন্ধের আগেই তিনি সেখানকার কাজকর্ম সেরে ফেলবেন। আর তারপর ইসরোর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কানেক্ট করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপাতত তিনিও বাকি সবার মতো ‘চন্দ্রযান ৩’-এর সফল ল্যান্ডিংয়ের স্বপ্নে বুঁদ।

ইসরো সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধে ৫:৪৫ মিনিটে শুরু হবে ‘চন্দ্রযান ৩’-এর অবতরণের প্রক্রিয়া। যা বিকেল সাড়ে পাঁচটার কিছু আগে থেকে সরাসরি লাইভ দেখানো হবে একাধিক চ্যানেলে। অর্থাৎ চাঁদে অবতরণের শেষ ৪৪ মিনিট সরাসরি দেখা যাবে নিজের বাড়ির টিভি কিংবা মোবাইলেই। রবিবার রাশিয়ার লুনার চন্দ্রাভিযান অসফল হয়েছে। ভারতের ‘চন্দ্রযান ৩’ যেন সফল হয়, আপাতত সেই প্রার্থনাই করছে গোটা বিশ্ব।

উল্লেখ্য, ২০১৯ সালে চন্দ্রযান ২-এর অবতরণের সময় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারেই ছিলেন প্রধানমন্ত্রী মোদী। (Narendra Modi)

সেবার চাঁদে নামার মিনিট খানেক আগেই ঘটে বিপর্যয়। ল্যান্ডিংয়ের কয়েক মুহূর্ত আগেই আছাড় খেয়ে চাঁদের মাটিতে ভেঙে পড়ে ‘চন্দ্রযান ২’। অসফল অভিযানের শেষে কেঁদে ফেলেছিলেন ইসরো-র তৎকালীন ডিরেক্টর কে শিবন। সেসময় তাঁকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। যা চাক্ষুষ করেছিল টিভির পর্দায় চোখ রাখা সকলে।

চন্দ্রযান নিয়ে প্রকাশ রাজ যে কৌতুক করে রোষের মুখে পড়লেন সেই গল্পটা কী


```