Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'২০০২ এর লিস্টে নাম, এখন উধাও! সাইলেন্ট রিগিং চলছে', ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক তৃণমূল

অভিযোগ, ২০০২ সালের ভোটার লিস্টের হার্ড কপি আর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা বর্তমান তালিকার মধ্যে বিস্তর ফারাক।

'২০০২ এর লিস্টে নাম, এখন উধাও! সাইলেন্ট রিগিং চলছে', ভোটার তালিকা নিয়ে বিস্ফোরক তৃণমূল

নিজস্ব চিত্র।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 30 October 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: ভোটের আগে ফের ‘চক্রান্ত’-এর অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। ইলেকশন কমিশনের (Election Commission) প্রকাশিত ভোটার তালিকা (Voter List) নিয়ে বড়সড় অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস (TMC)। 

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghsoh) এবং রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর (Chandrima Bhattachariya) অভিযোগ, ২০০২ সালের ভোটার লিস্টের হার্ড কপি আর কমিশনের ওয়েবসাইটে আপলোড করা বর্তমান তালিকার মধ্যে বিস্তর ফারাক।"

তৃণমূলের অভিযোগ, উত্তর ২৪ পরগনার অশোক নগর বিধানসভা এলাকায় গুমা-১ গ্রাম পঞ্চায়েতে, হাবড়া-২ ব্লক এখানে ১৫৯ নম্বর বুথে কোনও ভোটারই নেই দেখাচ্ছে কমিশনের ওয়েবসাইট, অথচ ২০০২ সালের ভোটার লিস্টে সেখানে প্রায় ৯০০ ভোটারের নাম ছিল। একইভাবে কোচবিহারে কোনও বুথে ৪০০,  কোনও বুথ থেকে ৯০০ নাম বাদ দিয়েছে। ভাবুন, কোন পর্যায়ে জালিয়াতি করেছে এরা!

কুণালের তোপ, “এরা চুপি চুপি কারচুপি করছে। সাইলেন্ট রিগিং চলছে।” 

 তাঁর দাবি, একাধিক এলাকা থেকে অভিযোগ এসেছে — বহু ভোটারের নাম গায়েব! উদাহরণ টেনে কুণাল বলেন, “এক এলাকায় ২০০২ সালের ভোটার লিস্টে ৭১৭ জনের নাম ছিল, এখন আছে মাত্র ১৪০ জন। এতজন তো একসঙ্গে মারা যেতে পারে না! এসআইআরের আগেই নাম কীভাবে উধাও হচ্ছে?”

তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে নাম বাদ দেওয়া হচ্ছে। বিজেপির হাত আছে বলেও দাবি কুণালের। তাঁর কথায়, “বিজেপির অফিসে বসেই এই বাদ দেওয়া হয়েছে, কমিশন শুধু সেটাই আপলোড করেছে। তা না হলে এসআইআরের আগেই বিজেপি নেতারা কীভাবে বলে দিচ্ছেন, এত নাম বাদ যাবে?”

তৃণমূল মুখপাত্রের হুঁশিয়ারি, “একজন বৈধ ভোটারের নামও বাদ দিতে দেব না। ইতিমধ্যেই কমিশনে অভিযোগ জানানো হয়েছে। প্রতিটি বুথে, প্রতিটি বাড়িতে নজর রাখুন—পুরনো লিস্টের সঙ্গে মিলিয়ে দেখুন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্লক ধরে ধরে নাম বাদ দেওয়া হচ্ছে।”

চন্দ্রিমা বলেন, "ভোটার তালিকায় যেভাবে কারচুপি হচ্ছে তাতে বিজেপির মধ্যেও ঝামেলা শুরু হয়েছে বলে খবর। কারণ, এসব করতে গিয়ে কিছু নিজেদের লোকের নামও বাদ দিয়ে ফেলেছে ওরা। আর এখন ফেঁসে গিয়ে বলছে, কমিশনের ওয়েবসাইট নাকি ক্র্যাশ করেছে। আমরা পুরো ঘটনার যথাযথ তদন্তের দাবি জানাচ্ছি।"

 এখন দেখার বাংলার শাসকদলের অভিযোগের বিষয়ে কমিশন কী বলে। তবে এ ব্যাপারে রাজ্যের শাসকদলের অভিযোগ খারিজ করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, "তৃণমূল জাল ভোটার তালিকা দেখিয়ে নতুন করে ভয়ের বাতাবরণ তৈরির চেষ্টা করছে। কারণ ওরা জানে এসআইআর হলে পরাজয় নিশ্চিত। তাই ওরা মিথ্যে নাটক করছে।"


```