
শক্তিনগর জেলা হাসপাতাল
শেষ আপডেট: 19 July 2024 17:25
দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: প্রকাশ্য়ে মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কৃষ্ণনগরের কোতোয়ালি থানা এলাকার একটি মাছের আড়তে এই ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভিডিওর সত্যতার যাচাই করেনি দ্য ওয়াল।
শুক্রবারে ভোররাতে গোয়ারি বাজারে মাছ কিনতে গিয়েছিলেন নগেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমীর ঘোষ ও বিশ্বনাথ ঘোষ। সমীর ও বিশ্বনাথ সম্পর্কে দুই ভাই। তাঁদের মাছের ব্যবসা রয়েছে। প্রত্যেক দিনের মতো তাঁরা মাছ কিনতে গোয়ারি বাজারে যায়। অভিযোগ, কয়েকজন দুষ্কৃতী তাঁদের আচমকাই ঘিরে ধরে। তোলা চায়। এই টাকা দিতে অস্বীকার করলে পিস্তল বের করে দুই ভাইকে লক্ষ্য করে গুলি চালায় ওই দুষ্কৃতীরা। একটি গুলি বিশ্বনাথ ঘোষের পায়ে লাগে। বিশ্বনাথকে বাঁচাতে গেলে সমীর ঘোষকে লক্ষ্য করে গুলি চালায়। এই সময়ে লক্ষ্যভ্রষ্ট হয় বুলেট। পায়ে গুলি লাগায় রাস্তায় লুটিয়ে পড়েন বিশ্বনাথ। মাথায় বন্দুকে
স্থানীয়রা জানিয়েছেন, সব মিলিয়ে চার পাঁচ রাউন্ড গুলি চলেছে। গুলির শব্দ শুনে তাঁরা ছুটে গিয়েছিলেন। দেখা গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় বিশ্বনাথ কাতরাচ্ছেন। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। আহত মাছ ব্যবসায়ীর সঙ্গে কথা বলেছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।