Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ছুটিতে পাহাড়ে ঘুরতে গিয়ে পা পিছলে খাদে! ১৭ বছরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ হরিহরপাড়া

পরিবারের অভাব মেটাতে চার মাস আগে শিলিগুড়িতে কাজে গিয়েছিলেন রমনা এলাকার ২০জন বাসিন্দা। আলাহিম তাদের মধ্যেই একজন। সেখানে সে জল ট্যাঙ্কের কাজ করত। শনিবার ছুটি ছিল।

ছুটিতে পাহাড়ে ঘুরতে গিয়ে পা পিছলে খাদে! ১৭ বছরের ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ হরিহরপাড়া

শেষ আপডেট: 5 January 2025 12:17

দ্য ওয়াল ব্যুরো মুর্শিদাবাদ: ছুটিতে পাহাড়ে ঘুরতে গিয়েছিল ১৭ বছরের ছেলে। পা পিছলে পাহাড় থেকে পড়ে মৃত্যু হল ওই কিশোরের। নাবালকের মৃত্যুতে শোকতব্ধ হয়েছে পড়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার রমনা মাঝপাড়া এলাকা। ওই কিশোরের নাম আলাহিম শেখ। তাঁর বাড়ি মাঝপাড়াতে। 

আলাহিম শেখ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারের অভাব মেটাতে চার মাস আগে শিলিগুড়িতে কাজে গিয়েছিলেন রমনা এলাকার ২০জন বাসিন্দা। আলাহিম তাদের মধ্যেই একজন। সেখানে সে জল ট্যাঙ্কের কাজ করত। শনিবার ছুটি ছিল। তাই শিলিগুড়ি পাহাড় এলাকায় বাকি সঙ্গীদের সঙ্গে ঘুরতে গিয়েছিল আলাহিম। সেখান থেকে ফেরার সময় পাহাড়ের গায়ে বেয়ে নীচে নামছিল আলাহিম ও তার সঙ্গীরা। সেই সময়ে পা পিছলে খাদে পড়ে যায় ওই কিশোর। গুরুতর জখম অবস্থা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে। 

ছেলের মৃত্যুর খবর হরিহরপাড়ায় আলাহিমদের বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। ১৭ বছরের কিশোরের এই মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে রমনা মাঝপাড়া এলাকা। আত্মীয়রা ছেলে দেহ ফেরার অপেক্ষা করছেন। 


```