Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শ্রমশ্রীতে নতুন নির্দেশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক করল নবান্ন

সূত্রের খবর, ইতিমধ্যেই মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে সর্বাধিক শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে। রাজ্যের শ্রমদফতরের অনুমান, সব জেলা মিলিয়ে আগামীতে সংখ্যাটা কয়েক লক্ষ ছাড়াতে পারে।

শ্রমশ্রীতে নতুন নির্দেশ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন বাধ্যতামূলক করল নবান্ন

নবান্ন (ফাইল চিত্র)

রফিকুল জামাদার

শেষ আপডেট: 24 October 2025 17:37

রফিকুল জামাদার


পরিযায়ী শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা করা বিশেষ প্রকল্প ‘শ্রমশ্রী’(Shramshree)। এবার সেই প্রকল্পে নাম নথিভুক্ত করা শ্রমিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুঁটিয়ে যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ (CS Manoj Panth) জেলাশাসকদের স্পষ্ট করে জানিয়েছেন, যাঁরা আবেদন করেছেন, তাঁদের প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে দেখতে হবে।

সূত্রের খবর, ইতিমধ্যেই মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে সর্বাধিক শ্রমিকের নাম নথিভুক্ত হয়েছে। রাজ্যের শ্রমদফতরের অনুমান, সব জেলা মিলিয়ে আগামীতে সংখ্যাটা কয়েক লক্ষ ছাড়াতে পারে।

‘শ্রমশ্রী’ প্রকল্পের (Shramshree Prakalpa) নিয়ম অনুযায়ী, রাজ্যে ফেরত আসা বা কাজ হারানো পরিযায়ী শ্রমিকরা (Migrant workers) এক বছরের জন্য আর্থিক সাহায্য পাবেন। মাসে ৫০০০ টাকা করে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে সরকার। অর্থাৎ এক বছরে একজন শ্রমিক সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত পাবেন।

নবান্ন (Nabanna) সূত্রে খবর, যেহেতু টাকা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে, তাই ভুয়ো আবেদন বা ফেক অ্যাকাউন্ট বন্ধ করতেই এই ভেরিফিকেশন প্রক্রিয়া চালু করা হচ্ছে। জেলার শ্রম দফতর এবং জেলা প্রশাসন মিলিতভাবে অ্যাকাউন্ট যাচাইয়ের কাজ করবে।


```