Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘তাহলে আমার তত্ত্ব ভুল ছিল না!’ বৈভবের বিরল ব্যর্থতা দেখে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ইরফানের I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত

সুপ্রিম রায়ের মধ্যেই বাজেটে সরকারি কর্মচারীদের ৪% ডিএ বাড়াল নবান্ন, আগেই লিখেছিল দ্য ওয়াল

ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার, সামাজিক প্রকল্পের পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য এই ডিএ বৃদ্ধি যে নবান্নের বাজেট কৌশলেরই অঙ্গ, তা মানছেন রাজনৈতিক মহলের একাংশ।

সুপ্রিম রায়ের মধ্যেই বাজেটে সরকারি কর্মচারীদের ৪% ডিএ বাড়াল নবান্ন, আগেই লিখেছিল দ্য ওয়াল

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 5 February 2026 14:57

দ্য ওয়াল ব্যুরো: অতীতের বাজেটের ধারা বজায় রেখে চলতি বছরেও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বিধানসভা ভোটের বছরে রাজ্য বাজেট (west bengal assembly budget 2026) পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট বক্তৃতায় জানান, রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও ৪ শতাংশ বাড়ানো হচ্ছে (Nabanna increases DA of government employees by 4%)।

বস্তুত, এবারের বাজেটে সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধির আভাসও সবার আগে দিয়েছিল দ্য ওয়াল।

এই ঘোষণার ফলে রাজ্য সরকারি কর্মচারীরা যে ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন, তা বেড়ে দাঁড়াল ২২ শতাংশে। যদিও এখনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের ডিএ-র ফারাক যথেষ্টই রয়ে গেল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পান। রাজ্য বাজেট ঘোষণার আগে পর্যন্ত কেন্দ্র-রাজ্য ডিএ-র ব্যবধান ছিল ৪০ শতাংশ। নতুন করে ৪ শতাংশ ডিএ বাড়ায় সেই ফারাক কমে দাঁড়াল ৩৬ শতাংশে।

প্রসঙ্গত, এদিনই সুপ্রিমকোর্ট ডিএ মামলার চূড়ান্ত রায়দান করেছে। সেখানে ডিএ-কে সরকারি কর্মচারীদের 'মৌলিক অধিকার' এর স্বীকৃতি দেওয়ার পাশাপাশি আদালত জানিয়েছে, মার্চের মধ্যে বকেয়া ২৫ শতাংশ এবং মে মাসের মধ্যে বাকি ৭৫ শতাংশ বকেয়া মিটিয়ে দিতে হবে। এ ব্যাপারে শীর্ষ আদালতের রায়ের রিভিউ চেয়ে রাজ্য ফের আবেদন করবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্য বাজেটে ডিএ বৃদ্ধির সম্ভাবনা সরকারি কর্মচারীদের কাছে প্রত্যাশিতই ছিল। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই ডিএ বৃদ্ধির সুফল শুধু রাজ্য সরকারি কর্মচারীরাই নন, পাবেন সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান, আইনসভার বিভিন্ন সংস্থা, সরকারি ও আধা-সরকারি দফতর, পঞ্চায়েত, পুরসভা এবং অন্যান্য স্থানীয় সংস্থার কর্মচারীরাও। অর্থাৎ রাজ্যের এক বৃহৎ কর্মীসমাজ এই সিদ্ধান্তে উপকৃত হবেন। একইভাবে উপকৃত হবেন পেনশন প্রাপকেরাও।

উল্লেখযোগ্য বিষয় হল, চলতি বছরেই রাজ্যে বিধানসভা ভোট। সেই কারণে কেন্দ্রীয় বাজেটের দিকে তাকিয়ে ছিলেন বাংলার বহু মানুষ। অতীতে দেখা গিয়েছে, ভোটের আগে কেন্দ্রীয় বাজেটে বিহারের জন্য বিপুল বরাদ্দ করা হয়েছিল। সেই নজিরকে সামনে রেখে অনেকেই আশাবাদী ছিলেন, ভোটের বছরে কেন্দ্রীয় বাজেটে বাংলার জন্যও বিশেষ কোনও ঘোষণা থাকতে পারে। কিন্তু বাস্তবে তেমন কোনও বড় সুখবর মেলেনি। ফলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের নজর ঘুরে যায় রাজ্য বাজেটের দিকে।

সেই প্রত্যাশার চাপেই কি না, তা নিয়ে অবশ্য প্রকাশ্যে কিছু বলছে না নবান্ন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, ভোটের বছরে সরকারি কর্মচারীদের মনোযোগে রাখতে রাজ্য ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তবে তার আগেই এদিন ডিএ মামলায় সুপ্রিম কোর্ট দুদফায় রাজ্যকে পুরো বকেয়া মেটানোর নির্দেশ দিয়েছে।

ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডার, সামাজিক প্রকল্পের পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য এই ডিএ বৃদ্ধি যে নবান্নের বাজেট কৌশলেরই অঙ্গ, তা মানছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার, ভোটের ময়দানে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলে।


```