Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মায়ানমারে সু চি'র দলকেও এবার নিষিদ্ধ করে দিল সেনা সরকার

দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির অভিযোগে তাঁকে ৩৩ বছর কারাবাসের সাজা দেওয়া হয়েছে। এবার আন সান সু চি'র (Aung San Suu Kyi) দলকেই নিষিদ্ধ করে দিল মায়ানমারের (Myanmar) সেনা সরকার। মঙ্গলবার রাতে সেনা সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ন্যাশনাল ল

মায়ানমারে সু চি'র দলকেও এবার নিষিদ্ধ করে দিল সেনা সরকার

শেষ আপডেট: 29 March 2023 03:51

দ্য ওয়াল ব্যুরো: দুর্নীতির অভিযোগে তাঁকে ৩৩ বছর কারাবাসের সাজা দেওয়া হয়েছে। এবার আন সান সু চি'র (Aung San Suu Kyi) দলকেই নিষিদ্ধ করে দিল মায়ানমারের (Myanmar) সেনা সরকার।

মঙ্গলবার রাতে সেনা সরকার নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি দলকে নিষিদ্ধ ঘোষনা করে জানিয়েছে তারা আর নির্বাচনে লড়াই করতে পারবে না।

৭৭ বছর বয়সি সু চি এই দলের প্রধান ছিলেন। জেলে যাওয়ার পরও তাঁকেই পদে বহাল রেখেছিল দল। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘোষণার পর নোবেল শান্তি পুরস্কার জয়ী নেত্রীর দলটি জানিয়েছে তারা নির্বাচনে লড়াই করবে না বলে আগেই সিদ্ধান্ত নিয়েছিল। কমিশনের ঘোষণা অনুযায়ী সু চি-র অনুগামীরা ওই দলের ছাতার তলায় রাজনীতিও করতে পারবেন না।

প্রসঙ্গত দীর্ঘ সেনা শাসনের পর ২০২০ সালে মায়ানমারে নির্বাচনে ক্ষমতায় আসে এনএলডি। পরের বছরই সেই সরকারকে বরখাস্ত করে সু চি-কে ফের জেলে পাঠায় সেনা সরকার।

সেনার অভিযোগ, সু চি নির্বাচনে কারচুপি করে ক্ষমতায় এসেছেন। জেলে পাঠানোর পর তাঁর বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল। সেনা আদালতের বিচারে এখনও পর্যন্ত তাঁর ৩৩ বছরের জেল হয়েছে।

সেনা ফের ক্ষমতা হাতে নেওয়ার পর জানিয়েছিল এক বছর পর দেশে ভোট করা হবে। কিন্তু দু'বছর কেটে গিয়েছে। এখন মনে করা হচ্ছে, ভোট হলে সেনা অনুগত কোনও দলকে ক্ষমতায় এনে পুতুল সরকার গড়া হতে পারে।

মায়ানমারের নির্বাচন কমিশন ঘোষণা করেছে, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি পার্টি নতুন নির্বাচনী আইনের অধীনে নতুন করে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়েছে। যার কারণে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

সরকারি টেলিভিশনে বলা হয়েছে, মঙ্গলবার ৪০টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টায় থামিয়ে দিতে পারি, জোর গলায় দাবি ডোনাল্ড ট্রাম্পের


```