Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'মিজোরামে বোমা ফেলেছিলেন সচিন পাইলটের বাবা', বিজেপির টুইটের পাল্টা কী বললেন কংগ্রেস নেতা

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলটের (Sachin Pilot) বাবার বিরুদ্ধে মিজোরামে (Mizoram) বোমা ফেলার অভিযোগ তুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। মঙ্গলবার এই নিয়ে তর্জা চরমে ওঠে। বিজেপি নেতা এক্সে টুইটার

'মিজোরামে বোমা ফেলেছিলেন সচিন পাইলটের বাবা', বিজেপির টুইটের পাল্টা কী বললেন কংগ্রেস নেতা

শেষ আপডেট: 16 August 2023 02:43

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কংগ্রেস নেতা সচিন পাইলটের (Sachin Pilot) বাবার বিরুদ্ধে মিজোরামে (Mizoram) বোমা ফেলার অভিযোগ তুললেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)। মঙ্গলবার এই নিয়ে তর্জা চরমে ওঠে। বিজেপি নেতা এক্সে টুইটারে পোস্ট করে লেখেন, সচিন পাইলটের বাবা রাজেশ পাইলট বায়ুসেনার পাইলট ছিলেন। ১৯৬৬ সালের মার্চ মাসে তিনি মিজোরামে বোমা ফেলেছিলেন। বিজেপি নেতার এই টুইট নিয়ে শোরগোল শুরু হতেই পাল্টা জবাব দেন সচিন পাইলট।

অমিত মালব্য টুইটে লিখেছিলেন, “১৯৬৬ সালে ৫ মার্চ মিজোরামের রাজধানী আইজলে যে বোমাবর্ষণ করেছিল ভারতীয় বায়ুসেনা, সেই বিমানের পাইলট ছিলেন রাজেশ পাইলট (সচিন পাইলটের বাবা) ও সুরেশ কালমাদি। পরে দুজনই কংগ্রেসের টিকিটে সাংসদ হন এবং মন্ত্রীত্ব পান। এখান থেকেই স্পষ্ট যে উত্তর-পূর্ব ভারতে নিজেদের মানুষের উপরেই যাঁরা আকাশ পথে হামলা চালিয়েছিলেন, ইন্দিরা গান্ধী তাঁদের পুরস্কার হিসাবে রাজনীতিতে স্থান দিয়েছিলেন।”

আরও পড়ুন: শিক্ষাঙ্গনে র‍্যাগিং: প্রতিকার কীভাবে সম্ভব

পাল্টা জবাবে সচিন পাইলট (Sachin Pilot) বলেন, “অমিত মালব্য, আপনার কাছে ভুল তারিখ, ভুল তথ্য় রয়েছে… হ্যাঁ, আমার বাবা ভারতীয় বায়ুসেনার পাইলট হিসাবে বোমা ফেলেছিলেন ঠিকই, তবে তা পূর্ব পাকিস্তানে, ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়। ১৯৬৬ সালের ৫ মার্চ মিজোরামে নয়। ১৯৬৬ সালের ২৯ অক্টোবর উনি বায়ুসেনায় যোগ দিয়েছিলেন! ”। টুইটের সঙ্গে তিনি রাজেশ পাইলটের বায়ুসেনায় যোগদানের সার্টিফিকেটও পোস্ট করেন প্রমাণ স্বরূপ।

https://twitter.com/SachinPilot/status/1691418353142013952?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1691418353142013952%7Ctwgr%5E10ac8d3af77d4296ee4babfb38ab44d6a6c4a910%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Fsachin-pilot-fact-checks-bjp-leader-amit-malviyas-claim-that-his-father-rajesh-pilot-bombed-aizawl-in-1966-wrong-dates-facts-4300802

বিজেপির আইটি সেলের টুইটের প্রসঙ্গে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ জানিয়েছেন, ১৯৬৬ সালের মার্চ মাসে মিজোরাম নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী তা নিয়ে যা ব্য়াখা দিলেন বর্তমান প্রধানমন্ত্রী তা যন্ত্রণার। কারণ সেই সময়ে পরিস্থিতি অন্য ছিল। সেটা আগে বোঝা দরকার।


```