Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?

ভোটের মুখে মুর্শিদাবাদের এসপি বদল করল নবান্ন, বেলডাঙা কাণ্ডের জেরেই কি তৎপরতা?

ভোটের মুখে রাজ্য পুলিশে বড় রদবদল। মুর্শিদাবাদের পুলিশ সুপার বদল করল নবান্ন। বেলডাঙা সহ জেলার সাম্প্রতিক অশান্তির প্রেক্ষিতেই কি এই সিদ্ধান্ত?

ভোটের মুখে মুর্শিদাবাদের এসপি বদল করল নবান্ন, বেলডাঙা কাণ্ডের জেরেই কি তৎপরতা?

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 31 January 2026 20:07

দ্য ওয়াল ব্যুরো: ভোটের মুখে রাজ্য পুলিশে ব্যাপক রদবদল (Murshidabad SP Transferred)। মুর্শিদাবাদের পুলিশ সুপার বদল করল নবান্ন (Nabanna)। যেমনটা মনে করা হচ্ছে, বেলডাঙা সহ মুর্শিদাবাদের একাধিক অশান্তির ঘটনার জেরে রাজ্য সরকারের ভাবমূর্তি রক্ষা করতেই এই পদক্ষেপ।

শনিবার এ ব্যাপারে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে একাধিক আইপিএস আধিকারিকের বদলি ও নতুন দায়িত্বের ঘোষণা করা হয়েছে। রাজ্যপাল এই নিয়োগ ও বদলির অনুমোদন দিয়েছেন বলে জানানো হয়েছে। এটিকে রুটিন রদবদল বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

জারি হওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, অমিত পি জাভালগি আইপিএস, যিনি বর্তমানে চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার হিসেবে কর্মরত ছিলেন, তাঁকে আইজিপি পদমর্যাদায় বর্ধমান রেঞ্জের আইজিপি হিসেবে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে আগের নির্দেশ বাতিল করা হয়েছে।

অলোক রাজোরিয়া আইপিএস, যিনি পশ্চিমবঙ্গ ট্রাফিক পুলিশের ডিআইজি ছিলেন, তাঁকে বর্ধমান রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর ক্ষেত্রেও আগের বদলির নির্দেশ বাতিল করা হয়েছে।

এছাড়া, দেবর্ষি দত্ত আইপিএসকে সিআইডি পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে এসআরপি শিয়ালদহ-এ পাঠানো হয়েছে। দিনেশ কুমার আইপিএস, যিনি বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার ছিলেন, তাঁকে কলকাতার নর্থ ডিভিশনের ডেপুটি কমিশনার করা হয়েছে।

পুষ্পা আইপিএসকে এসআরপি হাওড়া থেকে বদলি করে বিধাননগর জোনের ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছে। জে মার্সি আইপিএসকে এসআরপি শিয়ালদহ থেকে সিআইডি পশ্চিমবঙ্গের এসএস করা হয়েছে।

একই বিজ্ঞপ্তিতে আরও বেশ কয়েকজন আইপিএস আধিকারিকের বদলি ও নতুন দায়িত্বের কথা জানানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন—প্রদীপ কুমার যাদব, রাজ নারায়ণ মুখোপাধ্যায়, রাহুল গোস্বামী, প্রবীণ প্রকাশ, প্রিয়ব্রত রায়, দীপক সরকার, ইন্দ্রজিৎ বসু, বিশ্বচাঁদ ঠাকুর, বিদিশা কলিতা দাস, প্রতীক্ষা ঝারখারিয়া, অরিশ বিলাল, যশপ্রীত সিং, অম্লান কুসুম ঘোষ, অনুরাধা মণ্ডল, অমিত ভার্মা এবং চারু শর্মা। তাঁদের প্রত্যেককেই বর্তমান পদ থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও পৃথক বিজ্ঞপ্তিতে আরও কয়েকজন আইপিএস আধিকারিকের বদলি ঘোষণা করা হয়েছে। শচীন আইপিএসকে বিধাননগর পুলিশ কমিশনারেটের নিউ টাউন থানা থেকে ডাবগ্রাম র‍্যাফ ব্যাটালিয়নের কোম্পানি অফিসার করা হয়েছে। জ্যোতির্ণয় রায় আইপিএসকে ইএফআর প্রথম ব্যাটালিয়ন থেকে নিউ টাউন থানার ওসি হিসেবে পাঠানো হয়েছে।
 


```