Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

দিদিমণির কারসাজিতে শিশুদের পুষ্টি অধরা, মুর্শিদাবাদের আইসিডিএস সেন্টারে বিক্ষোভ

শিশুদের পুষ্টি অধরাই থেকে যাচ্ছে, এমন অভিযোগ উঠে এল ডোমকলের একটি আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ। 

দিদিমণির কারসাজিতে শিশুদের পুষ্টি অধরা, মুর্শিদাবাদের আইসিডিএস সেন্টারে বিক্ষোভ

শেষ আপডেট: 1 November 2023 20:59

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: শিশুদের পুষ্টি অধরাই থেকে যাচ্ছে, এমন অভিযোগ উঠে এল ডোমকলের একটি আইসিডিএস সেন্টারের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিক্ষোভ দেখালেন গ্রামের মানুষ। 

তাঁদের অভিযোগ, সেন্টারে যে খিচুড়ি দেওয়া হচ্ছে তা জলের মতো পাতলা। এদিকে দিদিমণি ৪০ জনের খাবারের জায়গায় ৯০ জনের খাবারের লিস্ট পাঠাচ্ছেন দফতরে। চোখের সামনে দিনের পর দিন এমনই দুর্নীতি চলছে। 

জানা গিয়েছে, দু মাস আগেই দিদিমণি নাসিরুননেশা বিবি মেহেদিপাড়া ৬৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দায়িত্ব এসেছেন। অভিযোগ, ওই দিদিমণি দায়িত্ব পাওয়া পর থেকেই এই বিভিন্ন সমস্যা শুরু হয়েছে বলে অভিযোগ। 

খোলা আকাশের নীচে অসুরক্ষিতভাবে রান্না করা হচ্ছে, স্কুলের ঘর থাকা সত্ত্বেও সেন্টারের সমস্ত জিনিসপত্র ও খাদ্য সামগ্রী অস্বাস্থ্যকর জায়গায় রাখা হচ্ছে, অতিরিক্ত খাবারের রিপোর্ট পাঠানো হচ্ছে দফতরে। প্রতিদিনের খাবারের কোনও তালিকাই বাইরে ঝোলানো হচ্ছে না। এরই প্রতিবাদে শিক্ষিকাকে ঘেরাও করেন অভিভাবকেরা। 

যদিও সমস্ত ঘটনার দায় সহায়িকার ঘাড়ে ঠেলে দিয়েছেন শিক্ষিকা নাসিরুননেশা বিবি। তাঁর অভিযোগ, আগের থেকেই সেন্টারে সহায়িকার প্রশয়ে বেনিয়ম চলছিল। তিনি এসে বিষয়টিকে ঠিক করতে চাইছিলেন। কিন্তু সহায়িকার লোকজন তাতে বাধা দিচ্ছে। 

এদিকে ওই সেন্টারে সহায়িকা জানিয়েছেন, গত কয়েকমাস আগেই এই সেন্টারে শিক্ষিকা হয়ে এসেছেন নাসিরুননেশা। তিনি প্রতিদিন খাবারের গরমিল করেন। ৪০-৪৫ জনের খাবারের জন্য এক কিলো ডাল ও চাল রান্না করতে দেন। এর আগে এই সেন্টারের কোনও গন্ডগোল ছিল না। কিন্তু ওই দিদিমণি আসার পর থেকে সমস্যার শুরু হয়েছে। 


```