Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

ধর্ম আলাদা! প্রেমের সম্পর্ক মানেনি পরিবার, প্রেমিকের আত্মহত্যার খবরে নিজেকেও শেষ করল তরুণী

তাঁদের বন্ধুত্ব হয় এবং পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। তিন বছর ঠিকঠাক চলছিল। কিন্তু সম্প্রতি দুই পরিবার তাদের সম্পর্কের কথা জানতে পারায় প্রবল সমস্যা শুরু হয়।

ধর্ম আলাদা! প্রেমের সম্পর্ক মানেনি পরিবার, প্রেমিকের আত্মহত্যার খবরে নিজেকেও শেষ করল তরুণী

প্রতীকী ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 16 October 2025 08:54

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে (West Bengal) ঘটে গেল আরও এক মর্মান্তিক ঘটনা। ভিন্ন ধর্মের সম্পর্ক মেনে নিতে চায়নি দুই পরিবার। তবে সম্পর্কটিকে সমাজের স্বীকৃতি দিতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলেন তাঁরা। কিন্তু চাকরির পরীক্ষায় ব্যর্থতার হতাশা আর পারিবারিক বাধার চাপে শেষমেশ আত্মহত্যার (Suicide) পথ বেছে নিলেন প্রেমিক যুগল (Couple)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে (Murshidabad)।

ওই জেলার নবগ্রাম থানার কিরীটেশ্বরী পঞ্চায়েত এলাকা থেকে উদ্ধার হয়েছে এক যুবকের ঝুলন্ত দেহ। কোঠার গ্রাম থেকে মিলেছে এক তরুণীর মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমানাপাড়া এলাকার শাহবাজ হোসেন (২৪) ও কোঠার গ্রামের দ্রোণী দাস (২২) জিয়াগঞ্জ শ্রীপৎ সিংহ কলেজে পড়তেন। সেখানেই তাঁদের বন্ধুত্ব হয় এবং পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। তিন বছর ঠিকঠাক চলছিল। কিন্তু সম্প্রতি দুই পরিবার তাদের সম্পর্কের কথা জানতে পারায় প্রবল সমস্যা শুরু হয়।

ছেলে মুসলিম আর মেয়ে হিন্দু। স্বাভাবিকভাবেই ভিন্ন ধর্মের কারণে কারও পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। ফলে একপ্রকার বিচ্ছিন্ন হয়ে পড়ে যুগল। দুজনকেই বলা হয় একে অপরের সঙ্গে না মিশতে, এক কথায় সম্পর্ক ভেঙে দিতে। কিন্তু প্রথম হাল ছাড়েননি তরুণ। চেয়েছিলেন ভাল সরকারি চাকরি পেয়ে নিজের সম্পর্ককে মান্যতা দিতে। কিন্তু সেখানেও ভাগ্য অন্য খেলা খেলে।

পরিবারের বাধা সত্ত্বেও দু’জনেই ঠিক করেছিলেন, চাকরি পেলে এবং স্বাবলম্বী হলে তাঁরা সম্পর্ককে পরিণতি দেবেন। গত রবিবার সাব-ইনস্পেক্টর পদে লিখিত পরীক্ষা দিয়েছিলেন শাহবাজ। কিন্তু পরীক্ষা ভাল হয়নি তাঁর। ফলত মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। আর এরপরই আত্মহত্যার পথ বেছে নেন।

সোমবার বাড়িতে একাই ছিলেন যুবক। সেই সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা ঝুলন্ত দেহ দেখতে পান এবং হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, প্রেমিকের মৃত্যুর খবর পেতেই ভেঙে পড়েন দ্রোণী। তিনি শাহবাজের বাড়িতে যেতে চেয়েছিলেন বলে জানা গেছে, কিন্তু পরিবার তাতে বাধা দেয়। তাঁকে আটকে রাখাও হয় বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে পরিবারের নজর এড়িয়ে দোতলায় উঠে গলায় ফাঁস দেন দ্রোণীও। সন্ধ্যায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার।

পুলিশ জানিয়েছে,  দু’টি ঘটনাতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।


```