Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মুর্শিদাবাদে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের দল, ট্রেকার ও ডাম্পারের সংঘর্ষে মৃত ৫

ঘটনাটি ঘটেছে বেলা ১১টা নাগাদ, কান্দি-বহরমপুর রাজ্য সড়কের গোকর্ণ পাওয়ার হাউস মোড়ের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূম (Birbhum) জেলার বেলে এলাকা থেকে স্নান সেরে ফিরছিলেন মুর্শিদাবাদের রুকুনপুর এলাকার ২০ জনের একটি দল। তাঁরা একটি ট্রেকারে করে ফিরছিলেন। 

মুর্শিদাবাদে দুর্ঘটনার কবলে পুণ্যার্থীদের দল, ট্রেকার ও ডাম্পারের সংঘর্ষে মৃত ৫

সংগৃহীত ছবি

শেষ আপডেট: 22 June 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে রক্তারক্তিকাণ্ড মুর্শিদাবাদের (Murshidabad Accident) কান্দি এলাকায়। ছুটির দিনে বেড়াতে গিয়ে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়লেন একদল পুণ্যার্থী। মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচজনের (Atleast 5 Dead)। আহত অন্তত দশ। তাঁরা চিকিৎসাধীন রয়েছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে, তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর।

ঘটনাটি ঘটেছে বেলা ১১টা নাগাদ, কান্দি-বহরমপুর রাজ্য সড়কের গোকর্ণ পাওয়ার হাউস মোড়ের কাছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বীরভূম (Birbhum) জেলার বেলে এলাকা থেকে স্নান সেরে ফিরছিলেন মুর্শিদাবাদের রুকুনপুর এলাকার ২০ জনের একটি দল। তাঁরা একটি ট্রেকারে করে ফিরছিলেন। 

পথে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার জেরে ট্রেকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজনের, যাঁদের মধ্যে তিনজন মহিলা রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আহতদের তড়িঘড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কান্দি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা চালায়। দুর্ঘটনার (Accident) জেরে রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হলেও পরে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। পরিবারগুলির মধ্যে শোকের ছায়া। দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ভিড় করেন আত্মীয়-পরিজনেরা। পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```