Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পুর নিয়োগ দুর্নীতি: ইডি অফিসে সুজিত কন্যা মোহিনী, সোমবার হাজিরা দিয়েছিলেন মন্ত্রীর জামাই

অভিযোগ, পুর নিয়োগ দুর্নীতির জন্য যেসব টাকা এসেছে, সেগুলি মন্ত্রীর পরিবারের ব্যবসায় ও সম্পত্তিতে খাটানো হয়েছে।

পুর নিয়োগ দুর্নীতি: ইডি অফিসে সুজিত কন্যা মোহিনী, সোমবার হাজিরা দিয়েছিলেন মন্ত্রীর জামাই

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 18 November 2025 14:57

দ্য ওয়াল ব্যুরো: পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে (Municipal Recruitment Corruption Case) এবার ইডি-র (ED) নজরে দমকলমন্ত্রী সুজিত বসুর মেয়ে মোহিনী বসু। এদিন দুপুরে সল্টলেকে ইডি দফতরে হাজিরা দেন তিনি।

এর আগে সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নির্দেশ মেনে সুজিত বসুর জামাই রাহুল সিং (Sujit Basu's son-in-law) ইডি-র সদর দফতরে হাজিরা দিয়েছিলেন। ইডির দফতরে ঢোকার সময় মোহিনী অবশ্য কোনও মন্তব্য করতে চাননি।

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সম্প্রতি ইডি বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল। তল্লাশির সময়ে বেশ কিছু নথি, ডিজিটাল সার্ভার এবং নগদ প্রায়  ৪৫ লক্ষ নগদ উদ্ধার করে তদন্তকারী সংস্থা। এ ব্যাপারেই মন্ত্রী কন্যাকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রের খবর। 

জানা যাচ্ছে, শুধু মেয়ে বা জামাই নয়, নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর স্ত্রী, পুত্রকেও তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি সপ্তাহে তাঁরাও হাজিরা দিতে পারেন বলে সূত্রের খবর। অভিযোগ, পুর নিয়োগ দুর্নীতির জন্য যেসব টাকা এসেছে, সেগুলি মন্ত্রীর পরিবারের ব্যবসায় ও সম্পত্তিতে খাটানো হয়েছে।

এই পুরো ঘটনা রাজনৈতিক উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে এসেছে। শাসকদল তৃণমূলের অভিযোগ, এটি নির্বাচন-পূর্ব চাপ প্রয়োগ। এদিকে ইডি বলছে যে উদ্ধৃত নথি ও নগদ অর্থই তদন্তের অন্যতম ভিত্তি। তারই ভিত্তিতে তলব করা হয়েছিল।


```