Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

১৫ বছর আগের বন্যার স্মৃতি ফিরল মুম্বইয়ে, লণ্ডভণ্ড শহর, ভাসছে পুণে-রত্নগিরি

দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ সালের ১৬ জুলাই। টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ডুবে গিয়েছিল মুম্বই শহর ও শহরতলি এলাকা। ১৫ বছর বাদে আবার সেই স্মৃতি ফিরল বলেই মনে করছেন মুম্বইবাসী। ১০৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। নাগাড়ে বৃষ্টিতে ভেসে গেছে রাস্তাঘাট। জল

১৫ বছর আগের বন্যার স্মৃতি ফিরল মুম্বইয়ে, লণ্ডভণ্ড শহর, ভাসছে পুণে-রত্নগিরি

শেষ আপডেট: 5 August 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: ২০০৫ সালের ১৬ জুলাই। টানা ২৪ ঘণ্টার বৃষ্টিতে ডুবে গিয়েছিল মুম্বই শহর ও শহরতলি এলাকা। ১৫ বছর বাদে আবার সেই স্মৃতি ফিরল বলেই মনে করছেন মুম্বইবাসী। ১০৭ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট। নাগাড়ে বৃষ্টিতে ভেসে গেছে রাস্তাঘাট। জলমগ্ন রেললাইন, ব্যাহত যান চলাচল, থেমে গেছে বিমান পরিষেবা, জলে ডুবে গেছে শহরতলি। গত রবিবার থেকেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছিল। সোমবার তার দাপট বাড়ে। মঙ্গলবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে পাল্লা দেয় ঝোড়ো হাওয়া। মৌসম ভবন জানিয়েছে, বুধবার রাত থেকে নাগাড়ে বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোনও কোনও জায়গায়। ঠাণে, পালঘর ও উত্তর কঙ্কন এলাকা বানভাসি। [caption id="attachment_247453" align="aligncenter" width="650"] বম্বে হাইকোর্টের সামনে রাস্তায় গাছ উপড়ে পড়েছে[/caption] মুম্বই হাওয়া অফিসের ডেপুটি ডিরেক্টর জেনারেল কে এস হোসালিকার জানিয়েছেন, আজও টানা ২৪ ঘণ্টা বৃষ্টির দাপট থাকবে। মুম্বই. রায়গড়, পালঘরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। সমুদ্র সৈকতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি হয়েছে। কমলা সতর্কতা জারি হয়েছে রত্নগিরি, সিন্ধুগড়, পুণে, কোলহাপুর ও সাতারা জেলায়। https://twitter.com/ANI/status/1291220712552673281 বৃহন্মুম্বই পুরসভার তথ্য বলছে, গত ১২ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ২১৫.৮ মিলিমিটার। পূর্বে বৃষ্টির পরিমাণ ১০১.৯ মিলিমিটার যা পশ্চিমের থেকে বেশি। শহরের পশ্চিমাংশে গত ১২ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ প্রায় ৭৬.০৩ মিলিমিটার। মালাবার হিল, পেড্ডার রোডের মতো ‘ডি’ সিভিক ওয়ার্ডে প্রায় ৩০৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মেরিন ড্রাইভে গতকাল বিকেল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। আজ হাওয়ার গতি প্রতি ঘণ্টায় ১০১.৪ কিলোমিটার। বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, আপৎকালীন অবস্থার জন্য দমকল ও স্থানীয় বিপর্যয় মোকাবিলা দলকে তৈরি রাখা হয়েছে। তাছাড়া তিন কোম্পানি জাতীয় বিপর্যয় মোকাবিলা দলও প্রস্তুত রয়েছে। [caption id="attachment_247451" align="aligncenter" width="647"] মেরিন ড্রাইভ[/caption] টানা বৃ্ষ্টিতে জল জমতে শুরু করেছে শহরের নীচু এলাকাগুলিতে। রাত থেকেই যান চলাচলে সমস্যা শুরু হয়। রাত বাড়লে বাড়তে থাকে বৃষ্টির দমক। রেল ও বিমান পরিষেবা পুরোপুরি বিপর্যস্ত। ট্র্যাকে জল জমে যাওয়ার কারণে বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে সেন্ট্রাল মুম্বইয়ে। একই হাল দক্ষিণ মুম্বইয়েরও। https://twitter.com/ANI/status/1291218069453336577 হাওয়া অফিস জানাচ্ছে, মুম্বইয়ের কোলাবায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৩৩১.৮ মিলিমিটার। ঝোড়ো হাওয়ার দাপটে রাস্তায় ভেঙে পড়েছে গাছ। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন কোনও কোনও এলাকায়। বম্বে হাইকোর্টের সামনে রাস্তায় গাছ উপড়ে পড়ে রয়েছে। ভেঙে পড়েছে ল্যাম্পপোস্ট। নায়ার হাসপাতাল চত্বর জলে থৈ থৈ। সান্তাক্রুজে ১৬২ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়। এনএস পাটকার মার্গে রাস্তায় যত্রতত্র গাছ পড়ে রয়েছে। যান চলাচল পুরোপুরি বিপর্যস্ত।বৃহন্মুম্বই পুরসভা জানিয়েছে, গত ২৪ ঘণ্টা অতিভারী বৃষ্টিতে শহরের একাধিক রাস্তা জলের তলায়। গোরেগাঁও, কিং সার্কল, হিন্দমাতা, দাদার, শিবাজি চক, শেল কলোনি, বান্দ্রা টকিস, সিয়ন রোড ২৪ ভেসে গেছে। মুম্বইয়ের রাস্তায় নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ফুড ক্যাম্প। কোলাবা, ওয়ার্লি, ঘাটকপার এলাকায় খোলা হয়েছে ত্রাণ শিবিরও।

```