এবার টানা এক সপ্তাহ!

হাওড়া ডিভিশন।
শেষ আপডেট: 20 May 2025 12:43
দ্য ওয়াল ব্যুরো: আবার একাধিক ট্রেন বাতিল (Train Cancelled)। এবার টানা এক সপ্তাহ! যার জেরে হাওড়া ডিভিশনে (Howrah Division) চরম দুর্ভোগে রেল যাত্রীরা (Passengers)।
রেল সূত্রের খবর, আগামী রবিবার পর্যন্ত ১৪টি ট্রেন বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের দাবি, সিগন্যালিং সংক্রান্ত সমস্যার সমাধানে পরিকাঠামো উন্নয়ন ও রেল লাইনের রক্ষণাবেক্ষণের কারণে একাধিক ট্রেন বাতিল ও কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
আগামী রবিবার পর্যন্ত যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে: ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর–হাতিয়া এক্সপ্রেস, ১২৮৮৫/১২৮৮৬ শালিমার–ভোজুডিহ এক্সপ্রেস, ৬৮০৯৫/৬৮০৯৬ ময়নাপুর–বাঁকুড়া মেমু, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল–আদ্রা মেমু, ৬৮১০১/৬৮১০২ খড়গপুর–আদ্রা মেমু, ১৮০১৯/১৮০২০ ঝাড়গ্রাম–ধানবাদ মেমু এবং ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল–পুরুলিয়া মেমু।
এছাড়াও টাটানগর-হাতিয়া এক্সপ্রেস, হাওড়া-রাঁচি-হাওড়া এক্সপ্রেস -সহ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। রেলের দাবি, যাত্রীদের যাতে দুর্ভোগের মধ্যে পড়তে না হয় তাই আগাম এই সূচির কথা জানানো হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ, পরিকাঠামো রক্ষণাবেক্ষণের নামে মাঝে মধ্যেই একাধিক ট্রেন বাতিল করা হচ্ছে। কিন্তু পরিষেবার বিশেষ উন্নতি হচ্ছে না।