Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আবার বাতিল একাধিক ট্রেন! রাতভর রক্ষণাবেক্ষণের কাজ হবে শিয়ালদহ ডিভিশনে

 ক্ষুব্ধ নিত্যযাত্রীদের কথায়, রক্ষণাবেক্ষণের স্বার্থে প্রায় ফি হপ্তায় বহু ট্রেন বাতিল করা হচ্ছে, কিন্তু পরিষেবার মানোন্নয়ন হচ্ছে কই?

আবার বাতিল একাধিক ট্রেন! রাতভর রক্ষণাবেক্ষণের কাজ হবে শিয়ালদহ ডিভিশনে

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 9 September 2025 13:18

দ্য ওয়াল ব্যুরো: ফের ট্রেন বাতিল (Trains Cancelled)! কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করল রেল। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ ডিভিশনের (Sealdah Division) ব্রিজে গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কাজ হবে (Maintenance Work)। সে কারণেই একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনের পরিষেবায় প্রভাব পড়তে চলেছে।

পূর্ব রেলওয়ের তরফে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ১১টা ৩০ মিনিট থেকে ১০ সেপ্টেম্বর (বুধবার) ভোর ৩টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪ ঘণ্টার জন্য ট্রাফিক ও পাওয়ার ব্লক জারি থাকবে। এর জেরে একাধিক ট্রেন বাতিল, নিয়ন্ত্রিত এবং সংক্ষিপ্ত যাত্রার তালিকা প্রকাশ করেছে রেল কর্তৃপক্ষ।

বাতিল ট্রেন:

মঙ্গলবার বাতিল হচ্ছে চারটি লোকাল ট্রেন —
১. ৩২২৪৯ আপ শিয়ালদহ-ডানকুনি লোকাল
২. ৩২২৫২ ডাউন ডানকুনি-শিয়ালদহ লোকাল
৩. ৩১৪৪৭ আপ শিয়ালদহ-নৈহাটি লোকাল
৪. ৩১৪৫০ ডাউন নৈহাটি-শিয়ালদহ লোকাল

নিয়ন্ত্রিত এক্সপ্রেস:
১৩১০৬ ডাউন বালিয়া-শিয়ালদহ এক্সপ্রেস (যাত্রা শুরুর তারিখ: ০৯.০৯.২০২৫) আগামী ১০ সেপ্টেম্বর যাত্রাপথে ১ ঘণ্টা ৩০ মিনিট নিয়ন্ত্রিত থাকবে।

সংক্ষিপ্ত যাত্রা:
৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) শান্তিপুর-শিয়ালদহ লোকাল (৩১৫৪২ ডাউন) ব্যারাকপুরেই যাত্রা শেষ করবে।
১০ সেপ্টেম্বর (বুধবার) শিয়ালদহ-শান্তিপুর লোকাল (৩১৫১১ আপ) ব্যারাকপুর থেকেই যাত্রা শুরু করবে।

পূর্ব রেল জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা ও পরিকাঠামোর উন্নয়নের স্বার্থেই এই পদক্ষেপ। তবে রেলের তরফে রক্ষণাবেক্ষণের কথা বলা হলেও সেই অর্থে প্রতিটি ট্রেনই দেরিতে চলার জন্য রেল কর্তৃপক্ষর ভূমিকায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁদের কথায়, রক্ষণাবেক্ষণের স্বার্থে প্রায় ফি হপ্তায় বহু ট্রেন বাতিল করা হচ্ছে, কিন্তু পরিষেবার মানোন্নয়ন হচ্ছে কই?


```