Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুকুলের বিধায়ক পদ খারিজ! হাইকোর্টের রায় নিয়ে কী প্রতিক্রিয়া বিধানসভার স্পিকারের

'২১ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের পর ১১ জুন মুকুল রায় বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন করেন শুভেন্দু অধিকারী।

মুকুলের বিধায়ক পদ খারিজ! হাইকোর্টের রায় নিয়ে কী প্রতিক্রিয়া বিধানসভার স্পিকারের

গ্রাফিক্স-দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 November 2025 16:00

দ্য ওয়াল ব্যুরো: দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের (Mukul Roy) বিধায়ক পদ খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। স্বভাবতই উচ্ছ্বসিত পদ্মশিবির। কারণ, মুকুল রায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন খোদ বিরোধী দলনেতা (Suvendu Adhikari)।

তবে রায় প্রকাশ্যে আসার পর এ ব্যাপারে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee) । বিমানবাবু বলেন, "আমি যতদূর জানি, অধ্যক্ষের রুলিংয়ে হস্তক্ষেপ করা যায় না। সংবিধানের প্রোটেকশন রয়েছে। তা সত্ত্বেও আদালত কী দেখে এই নির্দেশ দিল, রায়ের কপি না দেখে বলতে পারব না।"

'২১ সালের রাজ্যে বিধানসভা নির্বাচনের পর ১১ জুন মুকুল রায় বিজেপি (BJP) ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় দলত্যাগ বিরোধী আইনে তাঁর বিধায়ক পদ খারিজের আবেদন করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ‘দলত্যাগী’ মুকুলকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান করার বিরোধিতা করে একটি মামলাও সুপ্রিম কোর্টে দায়ের হয়।

অন্যদিকে, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলায় রায় দিয়েছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে তিনি জানিয়েছিলেন, মুকুল বিজেপিতেই আছেন। তাই তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না। কিন্তু, বৃহস্পতিবার বিমানের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট।

এদিন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জানায়, দলত্যাগ বিরোধী আইন অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে বিরোধীদের করা আবেদন খতিয়ে দেখে আদালত শুধু মুকুলের বিধায়ক পদই খারিজ করেনি, বাতিল করেছে বিধানসভার অধ্যক্ষের আগের সিদ্ধান্তও।

এখন দেখার এ ব্যাপারে আদালতের রায় পড়ে স্পিকার কোনও পদক্ষেপ করেন কিনা।


```