প্রসঙ্গত, শিয়ালদহ-রানাঘাট শাখায় যে এসি ট্রেন চালু হয়েছে তার ন্যূনতম ভাড়া ৩৫ টাকা, সর্বোচ্চ ভাড়া মাত্র ১২০ টাকা। পুরো রুটে কিছু নির্দিষ্ট স্টেশন ছাড়া নন-স্টপ পরিষেবা দেবে এই বিশেষ ট্রেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 1 September 2025 17:58
দ্য ওয়াল ব্যুরো: কিছু দিন আগেই শিয়ালদহ-রানাঘাট শাখায় (Sealdah-Ranaghat Route) চালু হয়েছে সম্পূর্ণ এসি লোকাল ট্রেন (First AC Local Train)। আর অল্প কিছুদিনের মধ্যেই আরও স্বস্তি মিলতে চলেছে শহরতলির যাত্রীদের জন্য।
শিয়ালদহ ডিভিশনে (Sealdah Division) চালু হতে চলেছে তিনটি নতুন এসি লোকাল ট্রেন। পাশাপাশি ব্যস্ত সময়ে যাত্রী চাপ সামলাতে নতুন ইএমইউ (EMEU) পরিষেবাও যুক্ত হচ্ছে।
নতুন এসি লোকাল
শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট রুটে চালু হবে একটি নতুন এসি লোকাল। সেটি রানাঘাট থেকে ছাড়বে সকাল ৭টা ১১-এ, বনগাঁ থেকে ছাড়বে ৭টা ৫২-তে, শিয়ালদহ পৌঁছবে ৯টা ৩৭-এ।
সন্ধেয় আবার শিয়ালদহ থেকে ছাড়বে ৬টা ১৪-এ, বনগাঁ পৌঁছবে ৮টা ০৪-ই, রানাঘাট পৌঁছবে ৮টা ৪১-এ।
শিয়ালদহ - কৃষ্ণনগর এসি লোকাল
শিয়ালদহ থেকে ছাড়বে ৯টা ৪৮-এ, কৃষ্ণনগর পৌঁছবে ১২টা ০৭-এ।
কৃষ্ণনগর থেকে ছাড়বে ১টা ৩০, শিয়ালদহ পৌঁছবে ৩:৪০।
এই নতুন এসি লোকাল পরিষেবার ফলে বিশেষ উপকৃত হবেন মায়াপুর-ইসকন মন্দিরগামী তীর্থযাত্রী এবং কল্যাণী এইমস হাসপাতালে যাতায়াতকারী রোগী ও তাঁদের পরিবার।
নতুন ইএমইউ পরিষেবা
বিধান নগর–কল্যাণী রুটে ভিড় নিয়ন্ত্রণে আসছে ২টি নতুন ইএমইউ:
বিধান নগর থেকে ছাড়বে ৭টা ২৮, কল্যাণী পৌঁছবে ৮টা ৩৬। অন্যদিকে, কল্যাণী থেকে ছাড়বে ৮টা ৫২, শিয়ালদহ পৌঁছবে ১০টা ১৯।
বারাসত–হাসনাবাদ রুটে আসছে এক জোড়া নতুন ইএমইউ। বারাসত থেকে ছাড়বে ১২টা ১৫, হাসনাবাদ পৌঁছবে ১টা ৩৮। আর হাসনাবাদ থেকে ছাড়বে ১টা ৫৫, বারাসত পৌঁছবে ৩টে ২৫।
যাত্রী বৃদ্ধি
রেল সূত্রে খবর, মেট্রো পরিষেবা চালু হওয়ার পর থেকে শিয়ালদহ ও দমদম জংশনে প্রায় ৫০ হাজার যাত্রী বেড়েছে। ফলে নতুন এসি লোকাল ও ইএমইউ পরিষেবা যাত্রী ভিড় কমাতে বড় ভূমিকা নেবে বলেই আশা রেলের।
প্রসঙ্গত, শিয়ালদহ-রানাঘাট শাখায় যে এসি ট্রেন চালু হয়েছে তার ন্যূনতম ভাড়া ৩৫ টাকা, সর্বোচ্চ ভাড়া মাত্র ১২০ টাকা। পুরো রুটে কিছু নির্দিষ্ট স্টেশন ছাড়া নন-স্টপ পরিষেবা দেবে এই বিশেষ ট্রেন।
এই বিশেষ এসি ট্রেনটি প্রতিদিন দু’বার চলবে: সকাল ৮:২৯-এ রানাঘাট থেকে ছেড়ে ১০:১০-এ পৌঁছবে শিয়ালদহে। একইভাবে সন্ধ্যা ৬:৫০-এ শিয়ালদহ থেকে ছেড়ে ৮:৩২-এ পৌঁছবে রানাঘাটে।
ট্রেনটিতে থাকছে ১২টি এসি কোচ, যাতে একসঙ্গে প্রায় ১,২০০ যাত্রী যাতায়াত করতে পারবেন। যাত্রীদের সুবিধার্থে, ট্রেনটি সম্পূর্ণ বাতানুকূল এবং থাকবে উন্নত সিটিং ব্যবস্থা ও আধুনিক ডিজিটাল ডিসপ্লে। পূর্ব রেল সূত্রে খবর, যাত্রী চাহিদা ও পরিষেবার মান যাচাই করে ভবিষ্যতে এর সংখ্যা ও রুট আরও বাড়ানো হতে পারে।