Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পঞ্চাশেরও বেশি ফৌজদারি মামলা ! বারবার বিতর্কে নাম জড়িয়েছে রাকেশ সিংয়ের

বিধান ভবনে হামলার পর ফের একবার শিরোনামে রাকেশ সিং। বিজেপির অন্দরেই এখন প্রশ্ন, বারবার এমন বিতর্কে নাম জড়ানো নেতাকে নিয়ে কতটা অস্বস্তিতে পড়বে রাজ্য নেতৃত্ব?

পঞ্চাশেরও বেশি ফৌজদারি মামলা ! বারবার বিতর্কে নাম জড়িয়েছে রাকেশ সিংয়ের

রাকেশ সিং।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 3 September 2025 13:33

দ্য ওয়াল ব্যুরো: বহুদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং (Rakesh Singh, BJP Leader)। মঙ্গলবার গভীর রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের বিশেষ দল। বুধবার তাঁকে শিয়ালদহ আদালতে পেশ করা হবে। বিধান ভবনে ভাঙচুর ও হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। অস্ত্র আইন-সহ গুরুতর অভিযোগও রয়েছে তালিকায়।

তবে এই প্রথম নয়, অতীতেও একাধিক বিতর্কে জড়িয়েছেন রাকেশ। পর্যবেক্ষকদের অনেকের মতে, বিতর্ক আর রাকেশ সিং যেন সমার্থক শব্দ। ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। তার পর থেকেই বারবার নানা মামলায় নাম জড়িয়েছে।

২০২১ সালের বিধানসভা ভোটের আগে পামেলা গোস্বামী মাদককাণ্ডেও গ্রেফতার হয়েছিলেন তিনি। প্রায় ন’মাস জেল হেফাজতের পর জামিন পান। বন্দর এলাকার ‘ডাকাবুকো’ নেতা হিসেবে পরিচিত রাকেশের বিরুদ্ধে এখনও পর্যন্ত পঞ্চাশেরও বেশি ফৌজদারি মামলা (Fifty Criminal Case) রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। চিড়িয়াখানায় দাদাগিরি থেকে শুরু করে রয়েছে একাধিক অভিযোগ।

বিধান ভবনে হামলার পর ফের একবার শিরোনামে রাকেশ সিং। বিজেপির অন্দরেই এখন প্রশ্ন, বারবার এমন বিতর্কে নাম জড়ানো নেতাকে নিয়ে কতটা অস্বস্তিতে পড়বে রাজ্য নেতৃত্ব?

পুলিশ সূত্রে খবর, গত শুক্রবার সকালে কংগ্রেসের সদর দফতরে হামলা চালায় রাকেশ সিংয়ের অনুগামীরা। অভিযোগ, রাকেশ নিজেও ওই দলে ছিলেন। ঘটনাস্থলে কোনও শীর্ষ কংগ্রেস নেতা না থাকলেও ভাঙচুরে লণ্ডভণ্ড হয় অফিস। ওই ঘটনার পর থেকেই ফেরার ছিলেন রাকেশ। যদিও সামাজিক মাধ্যমে সক্রিয় থেকে তিনি পুলিশের বিরুদ্ধে ‘পরিবারকে হয়রানি’র অভিযোগ তোলেন। এমনকি ছেলে শিবম সিংয়ের গ্রেফতারির প্রতিবাদে কলকাতা পুলিশ কমিশনারকে প্রকাশ্যে হুমকি দেন তিনি।

এর আগে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের মধ্যে রয়েছেন রাকেশের ছেলে শিবম সিং, বিজয়প্রসাদ ধানুক, সন্তোষকুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্ত। তদন্তকারীদের দাবি, সকলে সরাসরি ভাঙচুরে অংশ নিয়েছিলেন।


```