বৃহস্পতিবার এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষ হয়ে গিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র থেকে কাদের নাম বাদ যাচ্ছে, সেটা জানার আগ্রহও রয়েছে অনেকের!

মমতা বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 12 December 2025 18:54
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভার (Kolkata Corporation) আটটি ওয়ার্ড নিয়ে ভবানীপুর বিধানসভা (Bhawanipore)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিজের বিধানসভা কেন্দ্র। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ের পরিস্থিতি খতিয়ে দেখতে যখন তিনি দার্জিলিঙে ছিলেন, তখন সেখান থেকেই মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ফোনে দলীয় নেতাকর্মীদের বার্তা দেন দলনেত্রী। অভিযোগ করেন, ‘‘ভবানীপুরটা পুরো ‘আউটসাইডারদের’ (বহিরাগত) দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে।’’
বৃহস্পতিবার এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষ হয়ে গিয়েছে। তাহলে মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) বিধানসভা কেন্দ্র থেকে কাদের নাম বাদ যাচ্ছে, সেটা জানার আগ্রহও রয়েছে অনেকের! কমিশন জানিয়েছে, ১৫৯ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের মোট ভোটার ২ লক্ষ ৬ হাজার ২৯৫ জন। যার মধ্যে ফর্ম ডিজিটাইজ হয়েছে ১ লক্ষ ৬১ হাজার ৫০৯ (৭৮.২৯%) জনের।
কমিশনের তথ্য অনুযায়ী এনুমারেশন পর্ব (Enumeration Form) শেষে বাংলায় খসড়া তালিকা থেকে মোট নাম বাদ যাচ্ছে ৫৮ লক্ষ ১৭ হাজার ৮৫১ (৭.৫৯%) জনের। যার মধ্যে ভবানীপুরেরই রয়েছে ৪৪ হাজার ৭৮৭ (২১.৭১%) জন।
এবার এক নজরে দেখে নেওয়া যাক কারা রয়েছে বাদের খাতায়
মৃত ভোটার ১০ হাজার ৮৯৭ জন (৫.২৮%)
নিখোঁজ ভোটার ১৯ হাজার ৪৭১ জন (৯.৪৪%)
স্থায়ীভাবে স্থানান্তরিত ভোটার ১২ হাজার ৫৪৭ জন (৬.০৮%)
ডুপ্লিকেট ১ হাজার ৯৭ জন
অন্যান্য ৭৭৫ জন
আগামী ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে পশ্চিমবঙ্গে। সেই তালিকায় কোনও অভিযোগ থাকলে, ত্রুটি থাকলে কমিশনকে জানাতে হবে। তার ভিত্তিতে হবে শুনানি। তথ্যপ্রমাণ যাচাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে কমিশন। তা প্রকাশ করা হবে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি।
ভোটারদের মোট তিনটি তালিকায় ভাগ করেছে কমিশন নিজস্ব ম্যাপিং, প্রজিনি ম্যাপিং এবং নন-ম্যাপিং। এরা কারা? ২০০২ সালের ভোটার তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা সেলফ বা নিজস্ব ম্যাপিংয়ের তালিকায় পড়ছেন। যাঁদের নাম ২০০২ সালের তালিকায় না থাকলেও বাবা-মা বা আত্মীয়ের নাম আছে, তাঁরা প্রজিনি ম্যাপিং তালিকায়। যাঁদের নিজেদের নাম বা আত্মীয়ের নামও ২০০২ সালের তালিকায় নেই। তাঁরা নন-ম্যাপিং তালিকাভুক্ত। এই তালিকার সকলকেই কমিশনের তরফে হিয়ারিংয়ে ডাকা হবে।
কমিশনের দেওয়া তথ্য বলছে, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে সেল্ফ ম্যাপিং করিয়েছেন ৭৩,৩০৬ জন। প্রোজেনি ম্যাপিং করিয়েছেন ৬৩,৪৫৬ জন। মুখ্যমন্ত্রীর কেন্দ্রে অনলাইনে ফর্ম জমা দিয়েছেন ১০ জন।
আগামী ১৬ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। অভিযোগ বা ত্রুটি জানালে কমিশন তা খতিয়ে দেখবে শুনানির মাধ্যমে এবং সব নথি যাচাই করে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করবে চূড়ান্ত তালিকা। আগামী ১৬ ডিসেম্বর প্রকাশ পাবে খসড়া ভোটার তালিকা। অভিযোগ বা ত্রুটি জানালে কমিশন তা খতিয়ে দেখবে শুনানির মাধ্যমে এবং সব নথি যাচাই করে ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করবে চূড়ান্ত তালিকা।