Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পরপর ১৩টি সিসি ক্যামেরা চুরি দোকান থেকে! চোর ধরা পড়তেই হাসির রোল

দ্য ওয়াল ব্যুরো: দোকানের চারদিকে লাগানো ছিল সিসিটিভির ক্যামেরা (CCTV cameras)। কিন্তু মাঝেমধ্যেই চুরি হয়ে যাচ্ছিল ক্যামেরাগুলি। দোকানদার ভেবেছিলেন, এগুলো বোধহয় চোরেরই কাজ। দোকানের জিনিসপত্র চুরি করার জন্যই হয়তো একটার পর একটা সিসি ক্যামেরা

পরপর ১৩টি সিসি ক্যামেরা চুরি দোকান থেকে! চোর ধরা পড়তেই হাসির রোল

শেষ আপডেট: 30 November 2022 11:41

দ্য ওয়াল ব্যুরো: দোকানের চারদিকে লাগানো ছিল সিসিটিভির ক্যামেরা (CCTV cameras)। কিন্তু মাঝেমধ্যেই চুরি হয়ে যাচ্ছিল ক্যামেরাগুলি। দোকানদার ভেবেছিলেন, এগুলো বোধহয় চোরেরই কাজ। দোকানের জিনিসপত্র চুরি করার জন্যই হয়তো একটার পর একটা সিসি ক্যামেরা গায়েব করে নিচ্ছে কেউ।

এই ভেবেই চোর ধরার জন্য তক্কে তক্কে ছিলেন সেই দোকান-মালিক। কিন্তু দেখা গেল, সেই ক্যামেরা-চোর কোনও মানুষ নয়, বরং একটা রেসাস প্রজাতির বাঁদর (Rhesus Monkey)। যতবার দোকানের নজরদারির জন্য সিসি ক্যামেরা লাগানো হয়েছে, ততবার সেগুলি চুরি করে নিয়ে পালিয়েছে ওই বাঁদর। যা জানতে পেরে রীতিমতো হতবাক হয়ে যান সেই ব্যক্তি।

জানা গেছে, এখনও অবধি ১৩টি সিসিটিভির ক্যামেরা চুরি করেছে রেসাস প্রজাতির ওই বাঁদরটি। তার চুরির কাণ্ডকারখানা ধরা পড়েছে অন্য ক্যামেরাগুলিতে। যা এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে কন্যাকুমারীর (Kanyakumari) একটি প্লাইউডের দোকানে।

এই দেশে বাঁদরের দৌরাত্ম্য নতুন কিছু নয়। মাঝেমধ্যেই ভারতের নানা প্রান্ত থেকে খবর মেলে তাদের বাঁদরামির। গত ১লা নভেম্বরই রায়বরেলীতে মদের দোকানে ভাঙচুর করে বাঁদরের মদ ছিনিয়ে নেওয়ার খবর প্রকাশ্যে এসেছিল। আর এবার সিসি ক্যামেরা চুরির অভিযোগ উঠল বাঁদরের বিরুদ্ধে।

সনিয়ার রায়বরেলীতে বাঁদরে বিয়ার খেয়ে নিচ্ছে, মদের দোকানের মাথায় বাড়ি! দেখুন ভিডিও


```