Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

তৃণমূলেই আছি ও থাকব, কল্পনায় জল ঢেলে সকাল সকাল মন্ত্রী মলয়ের পোস্ট

রাজ্যের আইন মন্ত্রী তথা তৃণমূলের প্রবীণ নেতা মলয় ঘটকের একটি সোশাল মিডিয়া পোস্ট নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।

তৃণমূলেই আছি ও থাকব, কল্পনায় জল ঢেলে সকাল সকাল মন্ত্রী মলয়ের পোস্ট

মলয় ঘটক - ফাইল চিত্র

শেষ আপডেট: 20 March 2024 11:43

দ্য ওয়াল ব্যুরো: গত আট-দশ বছর ধরে দেখা যাচ্ছে, ভোট এলেই বাংলায় দলবদলের মরশুম শুরু হয়ে যায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। এহেন পরিস্থিতিতে বুধবার সকালে রাজ্যের আইন মন্ত্রী তথা তৃণমূলের প্রবীণ নেতা মলয় ঘটকের একটি সোশাল মিডিয়া পোস্ট নিয়ে রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে।

মলয়বাবু তাতে লিখেছেন, “আজ সকাল থেকে কিছু নিউজ  পোর্টাল মিথ্যা ও কাল্পনিক খবর ছাপিয়ে আমার চরিত্র হননের চেষ্টা করছে , আমি তাদের আইনি নোটিস দিয়েছি এবং মামলা ও করবো। যারা এই ঘৃণ্য চক্রান্তের পেছনে আছেন তাদের মুখোশ অচিরেই খুলে যাবে”।

মলয়বাবু আরও লিখেছেন, “আমি তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কৰ্ম্মী ছিলাম, আছি ও থাকবো, মমতা ব্যানার্জ্জী আমার নেত্রী ছিলেন, আছেন ও আজীবন থাকবেন। মা, মাটি, মানুষ জিন্দাবাদ”।

তাঁর বিরুদ্ধে কী ধরণের প্রচার চলছে তা অবশ্য স্পষ্ট করে লেখেননি আইনমন্ত্রী। তবে যেভাবে তিনি তৃণমূলে ‘আছি ও থাকব’ লিখেছেন, তার থেকে ধারণা করা হচ্ছে যে তাঁকে ঘিরে দলবদলের জল্পনার বিরুদ্ধে জবাব দিতে চেয়েছেন তিনি।

মলয় ঘটক আসানসোল উত্তরের বিধায়ক। রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী তিনি। 

প্রসঙ্গত বেআইনি কয়লা পাচার কাণ্ডের সূত্রে মলয়বাবুকে বেশ কয়েকবার নোটিস পাঠিয়েছে ইডি। তাঁর বাড়িতে একবার কেন্দ্রীয় এজেন্সি তল্লাশিও চালিয়েছে। তবে ওই পর্যন্তই। সেই বিষয়ট অন্তত বাহ্যত আর বেশিদূর এগোতে দেখা যায়নি।


```