Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

যুবভারতীতে মোহনবাগান গ্যালারিতে স্থান পাচ্ছে সোনার ইতিহাস ও অতীত গরিমার স্মারক

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান (Mohun Bagan) নামের আগে ‘এটিকে’ সরিয়ে সবুজ মেরুন সমর্থকদের বড় উপহার দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এবার মূলত তাঁর উদ্যোগেই যুবভারতীতে মোহনবাগানের দুটি স্ট্যান্ডের (Yuba bharati Bagan stand) নয়া নামকরণ হচ্ছে। সবুজ

যুবভারতীতে মোহনবাগান গ্যালারিতে স্থান পাচ্ছে সোনার ইতিহাস ও অতীত গরিমার স্মারক

শেষ আপডেট: 15 September 2023 16:56

দ্য ওয়াল ব্যুরো: মোহনবাগান (Mohun Bagan) নামের আগে ‘এটিকে’ সরিয়ে সবুজ মেরুন সমর্থকদের বড় উপহার দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। এবার মূলত তাঁর উদ্যোগেই যুবভারতীতে মোহনবাগানের দুটি স্ট্যান্ডের (Yuba bharati Bagan stand) নয়া নামকরণ হচ্ছে।

সবুজ মেরুন সমর্থকদের দাবি ছিল, কর্পোরেট ব্যক্তিরা তাদের ক্লাবের নাম ভাঙিয়ে ব্যবসা করছেন। তাদের ক্লাবের অতীত গরিমাকে অবহেলা করা হচ্ছে। কিন্তু সিইএসসি-র কর্ণধার এবার মোহন গ্যালারিতে ১৯১১ সালের আইএফএ শিল্ড জয়ের জন্য ১৯১১ স্ট্যান্ডের নামকরণ করছেন। পাশাপাশি ১৮৮৯ সালে মোহনবাগান ক্লাবের প্রতিষ্ঠাকালকে স্মরণীয় করে রাখতে ওই সালের নামে স্ট্যান্ডের নামকরণ হচ্ছে।

এতদিন কোনও ব্যক্তির নামে স্টেডিয়ামের নামকরণ হয়েছে। এমনকী মোহনবাগান (Mohun Bagan) ক্লাবের মাঠেও চুনী গোস্বামী কিংবা শৈলেন মান্না, বা প্রয়াত সচিব অঞ্জন মিত্রের নামে গ্যালারি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। এবার মোহনবাগান সুপার জায়ান্টস অন্য পথে হাঁটল। তারা এই বিষয়ে দৃষ্টান্ত দেখাল।

পরিকল্পনা রয়েছে, আইএসএলের প্রথম ম্যাচের আগে ওই দুটি স্ট্যান্ডের উদ্বোধন করা হবে। ক্লাবের প্রতিষ্ঠার পাশাপাশি তাদের প্রথম সাফল্য ব্রিটিশ দল ইস্ট ইয়র্ককে হারিয়ে, সেটিও স্মরণ করা হবে অনুষ্ঠানে।

আরও পড়ুন: ২০ তারিখ কলকাতা লিগে ফের মিনি ডার্বি! নৈহাটিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মহামেডান


```