Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মহমেডানের হাল ছাগলের তৃতীয় সন্তানের মতো! নওসাদের তোপে ক্লাব ম্যানেজমেন্ট

 “আমরা দায়িত্ব নিলে মহমেডান ও মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতোই মাঠে দাপট দেখাবে। সরকার ও রাজনীতি দূরে থাকুক। ফুটবলকে ফুটবলের জায়গাতেই থাকতে দিন।”

মহমেডানের হাল ছাগলের তৃতীয় সন্তানের মতো! নওসাদের তোপে ক্লাব ম্যানেজমেন্ট

নওসাদ সিদ্দিকী।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 21 October 2025 15:57

দ্য ওয়াল ব্যুরো: শুধু মাঠেই নয়, এখন লড়াই মাঠের বাইরেও। একসময় মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পাশাপাশি কলকাতা ময়দানে সমান মর্যাদার দাবিদার ছিল মহমেডান স্পোর্টিং (Mohammedan Club Management)। আজ সেই ক্লাব অস্তিত্ব সঙ্কটে। নেই স্পনসর, ম্যানেজমেন্টে ধোঁয়াশা, ভবিষ্যৎ অনিশ্চিত। এই পরিস্থিতিতে ক্লাবের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী (Nawsad Siddiqui)।

সরাসরি আক্রমণ করলেন ক্লাবের বর্তমান ম্যানেজমেন্টকে। তোপ দাগলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকেও।
তিনি বলেন, “সেনার নজরদারি না থাকলে ক্লাবের জমি বেচে দিত। প্রোমোটিং করে দিত কয়েকজন। মহমেডানের ঐতিহ্য ধ্বংস হচ্ছে ম্যানেজমেন্টের হাত ধরে।”

কিছুটা আক্ষেপ, কিছুটা ক্ষোভ মিশিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করলেন নওসাদ। প্রশ্ন তুললেন, “মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশে দাঁড়ানো গেলে, মহমেডানের জন্য সেই ভূমিকা নেই কেন?” তাঁর বক্তব্য, “মহমেডানের সঙ্গে ছাগলের তৃতীয় সন্তানের মতো ব্যবহার করা হচ্ছে।”

নওসাদ সিদ্দিকীর আশ্বাস, ম্যানেজমেন্ট যদি দায়িত্ব ছাড়ে, তাহলে তিনি ও তাঁর দল মহমেডান ক্লাবের দায়িত্ব নিতে প্রস্তুত। বলেন, “আমরা দায়িত্ব নিলে মহমেডান ও মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতোই মাঠে দাপট দেখাবে। সরকার ও রাজনীতি দূরে থাকুক। ফুটবলকে ফুটবলের জায়গাতেই থাকতে দিন।”

সমর্থকদের কাছে তাঁর আবেদন, “ক্লাব বাঁচাতে এগিয়ে আসুন। ঐতিহ্যকে রক্ষা করুন।”

মহমেডান ক্লাবের বর্তমান কর্তা মহম্মদ কামারউদ্দিন এই বিষয়ে মুখ খুলতে চাননি। তাঁর সংক্ষিপ্ত উত্তর, “এ নিয়ে এখনই কিছু বলব না।”

ঐতিহ্য নাকি অবহেলা—মহমেডানের ভবিষ্যৎ কোন পথে? প্রশ্ন জাগছে ময়দানে, ক্লাবের অন্দরে ও রাজনীতির মহলেও।


```