Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মোদীর সভায় আসতে বাধা! দিনহাটায় বিজেপি কর্মীদের বাসে ভাঙচুরের অভিযোগ

মোদীর সভায় আসতে বাধা! দিনহাটায় বিজেপি কর্মীদের বাসে ভাঙচুরের অভিযোগ

প্রধানমন্ত্রী মোদী।

শেষ আপডেট: 29 May 2025 12:30

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের (Operation Sindoor) সাফল্যকে উদযাপন করতে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে (North Bengal) এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। এদিন আলিপুরদুয়ারে দুটি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একটি সরকারি অন্যটি দলীয় জনসভা।

আর সেই জনসভার উদ্দেশ্যে রওনা দেওয়া বিজেপি কর্মীদের একাধিক জায়গায় বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশ এবং রাজ্যের শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটায় বিজেপি কর্মীদের একটি বাসে ভাঙচুর (BJP workers bus) চালানোর অভিযোগও উঠেছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। যদিও পুলিশ এবং শাসকদলের তরফ থেকে বিজেপির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।

এদিন দুপুর সওয়া দুটোয় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রথমে প্রশাসনিক মঞ্চে যাবেন মোদী। সেখান থেকে  আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার জন্য  ১০১০ কোটি টাকার ‘সিটি গ্যাস সরবরাহ’ প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ৩টে নাগাদ জনসভার মঞ্চে পৌঁছবেন মোদী। 

মোদীর ওই জনসভাকে কেন্দ্র করে এদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বাসে করে সভাস্থলের উদ্দেশে রওনা দেওয়া বিজেপি কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। কোচবিহারের দিনহাটায় একটি বাসে ভাঙচুরও চালানো হয়। বিজেপির স্থানীয় নেতৃত্বর অভিযোগ, শুধু দিনহাটা নয়, গোটা উত্তরবঙ্গ জুড়ে এই বাধা তৈরি করা হচ্ছে। তৃণমূলের পাশাপাশি বহু ক্ষেত্রে কাগজ পত্র দেখার নাম করে পুলিশও হয়রানি করছে। যদিও পুলিশের তরফে বিজেপির অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে।


```