Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

'মণিপুরের ঘটনা সভ্য সমাজের লজ্জা', অবশেষে মুখ খুললেন মোদী

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে দুই মাঝ বয়সী মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ঘটনায় বুধবার রাত থেকে গোটা দেশ আন্দোলিত। শুধু নগ্ন করে ঘোরানো নয়, অভিযোগ তাঁদের গণধর্ষণ করা হয়েছিল। ওই নারকীয় ঘটনার কথা জেনে যখন সকলে শিউড়ে উঠছেন, তখন অবশেষে মুখ খুলল

'মণিপুরের ঘটনা সভ্য সমাজের লজ্জা', অবশেষে মুখ খুললেন মোদী

শেষ আপডেট: 20 July 2023 08:01

দ্য ওয়াল ব্যুরো: মণিপুরে দুই মাঝ বয়সী মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর ঘটনায় বুধবার রাত থেকে গোটা দেশ আন্দোলিত। শুধু নগ্ন করে ঘোরানো নয়, অভিযোগ তাঁদের গণধর্ষণ করা হয়েছিল। ওই নারকীয় ঘটনার কথা জেনে যখন সকলে শিউড়ে উঠছেন, তখন অবশেষে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Modi on Manipur)।

https://twitter.com/ani_digital/status/1681899396131086337

বৃহস্পতিবার সংসদের বাদল অধিবেশন শুরু হয়েছে। তার আগে প্রধানমন্ত্রী সংসদের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,‘মণিপুরের ঘটনা যে কোনও সভ্য সমাজের জন্য লজ্জাজনক।’

গত প্রায় তিন মাস ধরে জাতি দাঙ্গায় মণিপুর জ্বলছে। গত ৬০ দিনের বেশি সময় ধরে মণিপুরের অবস্থা খুবই খারাপ পর্যায়ে পৌঁছেছে। জনজীবন বিপর্যস্ত। গোষ্ঠী সংঘর্ষে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে মণিপুরে গিয়েছিলেন। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছিলেন। তবুও শান্ত হয়নি মণিপুর। এই অবস্থায় মণিপুর পরিস্থিতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নীরবতা প্রসঙ্গে ক্রমাগত আক্রমণাত্মক ছিলেন বিরোধীরা। তাঁরা স্থির করে রেখেছিলেন, বাদল অধিবেশনে মণিপুর নিয়ে আলোচনা ও প্রধানমন্ত্রীর জবাব চেয়ে তোলপাড় ফেলে দেবেন। তারই মধ্যে আরও আগুন ঢেলে দিয়েছে দুই মহিলাকে নগ্ন করে ঘোরানোর ঘটনা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, “গণতন্ত্রের এই মন্দিরে দাঁড়িয়ে আমার মন আজ রাগ ও যন্ত্রণায় কাতর হয়ে রয়েছে। মণিপুরে যে ঘটনা ঘটেছে তা সভ্য সমাজের জন্য লজ্জার। গোটা দেশের মাথা হেঁট হয়ে গেছে”।

মণিপুরের ঘটনা নিয়ে চাপ সামলাতে বিজেপি এখন কৌশলে রাজস্থান ও পশ্চিমবঙ্গে মহিলাদের উপর অত্যাচারের কথা তুলছে। এদিন প্রধানমন্ত্রীর মন্তব্যেও সেই রাজনীতির ছাপ ছিল বলে অনেকে মনে করছেন। প্রধানমন্ত্রী বলেন, “মা বোনেদের রক্ষা করার জন্য আমি সব রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, নিজেদের রাজ্যে আইনব্যবস্থা আরও মজবুত করুন। তা সে রাজস্থান, ছত্তীসগড় হোক বা মণিপুর”।

https://twitter.com/amitmalviya/status/1681908641140736001

প্রধানমন্ত্রীর কথায়, ‘রাজনীতির উপরে উঠে, যে কোনও রাজ্যে আগে নারীর সম্মান রক্ষা হোক। মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য।’

মণিপুর: অভিযুক্ত গ্রেফতার, নগ্ন মহিলাদের প্যারেডের ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ


```