Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিরোধীদের ঠেকাতে মোদীর মুখে সন্ত কবীরের নাম

দ্য ওয়াল ব্যুরো : দলিতনেত্রী মায়াবতী আর সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিলেন সন্ত কবীরের নাম। বৃহস্পতিবার তাঁর নাম নিয়েই কার্যত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন মোদী। সেজন্য তিনি বেছে নিয়েছেন

বিরোধীদের ঠেকাতে মোদীর মুখে সন্ত কবীরের নাম

শেষ আপডেট: 28 June 2018 09:54

দ্য ওয়াল ব্যুরো : দলিতনেত্রী মায়াবতী আর সমাজবাদী পার্টির অখিলেশ যাদবকে ঠেকাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিলেন সন্ত কবীরের নাম। বৃহস্পতিবার তাঁর নাম নিয়েই কার্যত ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন মোদী। সেজন্য তিনি বেছে নিয়েছেন মাঘার শহরকে। ওই শহরে প্রয়াত হয়েছিলেন কবীর। বিরোধীরা বরাবর অভিযোগ করেন, বিজেপি সংখ্যালঘু ও দলিতদের বিরোধী। সন্ত কবীরের নাম করে মোদী কার্যত সেই সমালোচনার জবাব দিতে চেয়েছেন বলে পর্যবেক্ষকদের ধারণা। এদিন ছিল কবীরের ৫০০ তম প্রয়াণ বার্ষিকী। সেই উপলক্ষে মাঘার শহরে এক জনসভা করেন মোদী। তাঁর পাশে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদী ভাষণে প্রথমে বলেন, সন্ত কবীর জাতপাতে বিশ্বাস করতেন না। তিনি মনে করতেন, সকলেই সমান।  নতুন ভারত গড়ে তুলতে হলে কবীরের সেই জ্ঞান জনগণের মধ্যে নিয়ে যেতে হবে। এর পরেই সরাসরি সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টিকে আক্রমণ করে তিনি বলেন, যারা সমাজবাদ অথবা বহুজনের কথা বলে, তাদের আসল উদ্দেশ্য ক্ষমতা দখল করা। সেজন্য তারা মিথ্যা কথা বলে ও মানুষের ক্ষতি করে। তারা সাধারণত একে অপরকে দু'চক্ষে দেখতে পারে না। কিন্তু ক্ষমতা দখলের জন্য কাঁধে কাঁধ মিলিয়েছে।

```