Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'দিদিকে বলো'র মতো 'এক ফোনে বিধায়ক খোকন দাস', পুজোর মুখে ভোটের বাদ্যি বর্ধমানে

 দলীয় সুপ্রিমোর 'দিদিকে বলো'র মতো চালু হল 'এক ফোনে বিধায়ক খোকন দাস'। নতুন মোবাইল নম্বরও চালু করলেন  বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।  

 'দিদিকে বলো'র মতো 'এক ফোনে বিধায়ক খোকন দাস', পুজোর মুখে ভোটের বাদ্যি বর্ধমানে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 17 September 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ২০২৬ সালে বিধানসভা নির্বাচনের জন্য হাতে আছে মেরেকেটে চার থেকে পাঁচ মাস। তাই দলীয় সুপ্রিমোর 'দিদিকে বলো'র মতো চালু হল 'এক ফোনে বিধায়ক খোকন দাস'। নতুন মোবাইল নম্বরও চালু করলেন  বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস।  

বুধবার বিশ্বকর্মা পুজোর দিন এই হটলাইনের সূচনা করলেন বিধায়ক নিজেই। কাঞ্চননগরের বিধায়ক অফিস থেকে এই পরিষেবা চালু করলেন তিনি। বিধায়ক বলেন, "কেউ যদি খেতে না পান, ফোনে জানালেই দু'বেলা খাবার পৌঁছে যাবে তাঁর বাড়িতে। এর মধ্যেই দুবেলা খাবার দেওয়া হচ্ছে স্বল্পমূল্যে। কঙ্কালেশ্বরীতলায় ১০০ কম্পিউটার নিয়ে সেন্টার গড়া হচ্ছে। একেবারে বিনামূল্যে ফাইভ থেকে এইটে পড়া ছেলেমেয়েরা এখানে শেখার সুযোগ পাবেন। অন্য সমস্যাও বলা যাবে।"

তবে শহরবাসী বেহাল নিকাশি, ভাঙা রাস্তা নিয়ে ব্যতিব্যস্ত। বিধায়ক জানান, কাজ চলছে অনেক জায়গায়। আরও কাজ হবে। ফোন করলেই এইসব সমাধান হয়ে যাবে এমন আশ্বাস অবশ্য বিধায়ক দেননি। বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার ও বিধায়ক খোকন দাস মাস খানেক আগে ফলাও করে ঘোষণা করেছিলেন বর্ধমান শহরের রাস্তা পুরো বদলে যাবে পুজোর আগে। কিন্তু তা হল কই, প্রশ্ন তুলেছেন শহরের নাগরিকরা।

কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার বলেন, "শহরের রাস্তার হাঁড়ির হাল। সামান্য বৃষ্টিতে জিটি রোড থেকে বিসি রোডে প্লাবন হচ্ছে। এই অবস্থায় যদি দুর্গা পুজোয় বৃষ্টি হয় তাহলে  তো আর কথায় নেই।" প্রায় একই কথা বলেন, বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র। তিনি বলেন, "বিধায়ক খোকন দাস সারাবছরই মেলা খেলা নিয়ে নাগরিকদের ব্যস্ত রাখেন। লোকসভা নির্বাচনে নাগরিকরা বুঝিয়ে দিয়েছেন তারা শহরের উন্নয়ন চান। ভালো পরিষেবা চান। বিধানসভা নির্বাচনের আগে  বিধায়কের এটা নতুন কারসাজি।"


```