Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর ভিড়ে হারিয়ে যাওয়ার ভয়? পাশে আছে লালবাজার, ঘোষণা বিশেষ হেল্পলাইন নম্বর! নোট করে নিন

দেবীপক্ষ শুরুর আগেই স্বাভাবিক ছন্দে শহরের প্রতিটি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চারদিকেই আলো, সাজসজ্জা, ভিড় সামলাতে এখন থেকেই ব্যস্ত পুলিশকর্মীরা। 

পুজোর ভিড়ে হারিয়ে যাওয়ার ভয়? পাশে আছে লালবাজার, ঘোষণা বিশেষ হেল্পলাইন নম্বর! নোট করে নিন

ছবি: এআই

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 September 2025 16:21

দ্য ওয়াল ব্যুরো: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব - দুর্গাপুজো (Durga Puja)। তবে সাধারণ মানুষের হই-হুল্লোড়ের সময় হলেও বিরাট চাপ থাকে পুলিশের (Kolkata Police) ওপর। রাস্তাঘাট সামলানো থেকে শুরু করে পুজোর ভিড় সামলানো, সমানভাবে সব করতে হয়। তাই এবার নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নিয়েছে লালবাজার (Lalbazar)।

প্রতি বছরই পুজোর দিনগুলিতে কোনও না কোনও মণ্ডপ থেকে কেউ না কেউ হারিয়ে যায় (Missing)। পরিজনদের খুঁজে পেতে অনেক কাঠখড় পোড়াতে হয় স্বজনদের। সেই সমস্যা সমাধান এবার বাড়তি উদ্যোগ নিয়েছে পুলিশ। এবার কোনও সমস্যা হলে দ্রুত সাহায্যের জন্য চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর (Helpline Number)। মূলত পুজোর দিনগুলিতে চালু থাকবে এই নম্বরগুলি।

কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান হেল্পলাইন নম্বর হবে - ৯১৬৩৭৩৭৩৭৩। এর পাশাপাশি লালবাজার কন্ট্রোল রুমেও সরাসরি যোগাযোগ করা যাবে। সেই নম্বরগুলি হল — ১০০, ০৩৩-২২৫০-৫০৯০, ০৩৩-২২১৪-৩২৩০

এর পাশাপাশি যদি কেউ নিখোঁজ হন, সে ক্ষেত্রে যোগাযোগ করা যাবে লালবাজারের ‘মিসিং পার্সন স্কোয়াড’-এর সঙ্গে। তাদের নম্বর — ০৩৩-২২৫০-৫১৫৩, ০৩৩-২২১৪-১৮৩৫। এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার জেলা শিশু সুরক্ষা আধিকারিকের হেল্পলাইন ১০৯৮ নম্বরে পাওয়া যাবে সহযোগিতা। বিশেষ করে শিশু বা বয়স্ক কেউ হারিয়ে গেলে দ্রুত এই নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছে পুলিশ।

এই হেল্পলাইন নম্বরের পরিষেবা কার্যকর থাকবে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর অর্থাৎ পঞ্চমী থেকে নবমী পর্যন্ত।

পুলিশ প্রশাসনের বার্তা

দেবীপক্ষ শুরুর আগেই স্বাভাবিক ছন্দে শহরের প্রতিটি মণ্ডপেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। চারদিকেই আলো, সাজসজ্জা, ভিড় সামলাতে এখন থেকেই ব্যস্ত পুলিশকর্মীরা। কলকাতা পুলিশের বলছে, ভিড় ও যানজট নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষ যাতে নিরাপদে পুজো উপভোগ করতে পারেন, তার জন্যই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। আমজনতাকে পরিষেবা দিতে তাঁরা বদ্ধপরিকর। 


```