Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চিরঞ্জিত এবার রাজনীতি ছাড়বেন, বারাসতে গিয়ে মিমির মতোই হেঁয়ালি দীপকের

লোকসভার ভরা বাজারে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বৃহস্পতিবার বিকেলে নিজের বিধানসভা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন চিরঞ্জিত। সেখানেই রাজনীতি ছাড়তে চেয়ে রীতিমতো আর্তি জানালেন।

চিরঞ্জিত এবার রাজনীতি ছাড়বেন, বারাসতে গিয়ে মিমির মতোই হেঁয়ালি দীপকের

শেষ আপডেট: 7 March 2024 19:22

সুকান্ত চট্টোপাধ্যায়, বারাসত

লোকসভার ভরা বাজারে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী। বললেন, "যতবার আমি হাতজোড় করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি আমাকে ছেড়ে দিন, এটা আমার কাজ নয়, আমি এই যুদ্ধের সেপাই নই, কিন্তু কেন জানি না উনি আমাকে ছাড়েন না। তবে এবার আমি কথা দিচ্ছি  আর নয়, আমি এবার ছাড়ব। আমি আমেরিকায় মেয়ের কাছে গিয়ে বসে থাকব। আসবই না এখানে।"

বৃহস্পতিবার বিকেলে নিজের বিধানসভা এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন চিরঞ্জিত। সেখানেই তিনি রাজনীতি ছাড়তে চেয়ে রীতিমতো আর্তি জানালেন। তবে এ কথাও আবার বললেন, বারাসতকে ভুলে থাকতে পারেন না তিনি।  এখানে মানুষের ডাকে সাড়া দিতে বাধ্য হন। 

চিরঞ্জিতের মুখে বারাসত আবেগ শুনে ততক্ষণে করতালিতে ফেটে পড়ছে হল। তবে, সত্যি কি তিনি রাজনীতি ছাড়তে চান, না কি এ নিছকই কথার কথা, তা নিয়ে শুরু হয় জল্পনা। আসলে বিধায়ক তে অভিনেতাও। রসবোধ আর হেঁয়ালি যে সহজাত। এই যেমন দিন কয়েক আগে এমনই হেঁয়ালি শোনা গিয়েছিল টলিউডের অভিনেত্রী সাংসদ মিমি চক্রবর্তীর মুখে। সেদিন অবশ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসে রাজনীতি ছাড়ার কথা স্পষ্টভাবে জানিয়েছিলেন মিমি । বলেছিলেন, "আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তা মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছি। কিন্তু তিনি তা এখনও গ্রহণ করেননি।" মিমি এও জানান, তিনি প্রার্থী হতে চান না। অভিনেত্রীর কথায়, বিশেষ কারও বিরুদ্ধেই তাঁর কোনও অভিযোগ নেই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁর ইস্তফাপত্র গ্রহণ না করেন, তাহলে কী করবেন? দ্য ওয়াল-এর এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছিলেন, ''তাহলে ওই মাছ-ভাত খেতে হবে।''

রাজনীতি ছাড়তে এলেও মুখ্যমন্ত্রী চাইলে যে মাছ-ভাত খাবেন সেটা জানিয়েই সেদিন বিধানসভা ছেড়েছিলেন মিমি। এদিন চিরঞ্জিতও হাঁটলেন সেই পথেই। বাংলা ভাষায় একটা প্রবাদ আছে, সাধিলেই খাই। নিজেদের গুরুত্ব বুঝতে বর্তমানে এটাই কি তবে সেরা পথ!


```