Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রোজভ্যালি চুক্তি কাণ্ডে মিঠুন-কুণাল তরজা, পাল্টাপাল্টি আইনি নোটিসে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

এখন দেখার, এই লড়াই কতদূর গড়ায় এবং তার কী প্রভাব পড়ে চলতি রাজনৈতিক সমীকরণে।

রোজভ্যালি চুক্তি কাণ্ডে মিঠুন-কুণাল তরজা, পাল্টাপাল্টি আইনি নোটিসে তুঙ্গে রাজনৈতিক উত্তাপ

মিঠুন চক্রবর্তী ও কুণাল ঘোষ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 August 2025 18:20

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি-কাণ্ডে (Rose Valley) চুক্তিপত্র প্রকাশ করে অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) দিকে সরাসরি আঙুল তুলেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

এবার সেই ঘিরেই শুরু হল আইনি লড়াই (Legal notices)। একে অপরকে পাঠানো হল মানহানির নোটিস। মিঠুনের হয়ে নোটিস পাঠালেন তাঁর আইনজীবী, পাল্টা চিঠি গেল কুণালের পক্ষ থেকেও।

গত ২৮ জুলাই কুণাল ঘোষ তাঁর ফেসবুক ও 'এক্স' অ্যাকাউন্টে রোজভ্যালির সঙ্গে মিঠুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী যোগিতা বালির স্বাক্ষরিত একটি চুক্তিপত্র প্রকাশ করেন। কুণালের দাবি, এটি কেবল পারিশ্রমিকের চুক্তি নয়, বরং রীতিমতো অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি একটি চুক্তি। প্রশ্ন তোলেন তিনি, কত টাকা পেয়েছিলেন মিঠুন? সেই টাকা ফেরত দিয়েছেন কি? এত প্রমাণ থাকার পরও কেন্দ্রীয় এজেন্সি তাঁকে এখনও গ্রেফতার করেনি কেন?

তাঁর কথায়, “আমি সাংবাদিক হিসেবে কাজ করে, চেকের মাধ্যমে পারিশ্রমিক পেয়ে, ট্যাক্স দিয়েও জেলে যাই। অথচ মিঠুন চক্রবর্তী সারদা বা রোজভ্যালির মতো কেলেঙ্কারিতে নাম জড়ালেও ধরা পড়েন না। বিজেপির শিবিরে যাওয়াটাই কি তাঁর রক্ষা কবচ?”

এই মন্তব্যের পরেই আইনি পাল্টা পদক্ষেপে মিঠুন চক্রবর্তীর আইনজীবী কুণাল ঘোষকে মানহানির নোটিস পাঠান। পাল্টা নোটিস পাঠিয়েছেন কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তীও।

রাজনীতির মঞ্চে এই আইনি তরজা এক নতুন উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। এখন দেখার, এই লড়াই কতদূর গড়ায় এবং তার কী প্রভাব পড়ে চলতি রাজনৈতিক সমীকরণে।


```