Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কমিশনের অফিসে পৌঁছে গেলেন মুখ্য সচিব, নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট আগে

চার অফিসার এবং এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না-নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে এদিন বিকেল ৫টার মধ্যে মুখ্য সচিবকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)

কমিশনের অফিসে পৌঁছে গেলেন মুখ্য সচিব, নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট আগে

গ্রাফিক্স- দ্য ওয়াল।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 13 August 2025 16:53

দ্য ওয়াল ব্যুরো: নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট আগেই দিল্লিতে নির্বাচন কমিশনের (Election Commission) দফতরে পৌঁছলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ (CS Manoj Pant)।। 

চার অফিসার এবং এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা না-নেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে এদিন বিকেল ৫টার মধ্যে মুখ্য সচিবকে দিল্লিতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন (Election Commission)।

 বাস্তবে দেখা গেল, নির্ধারিত সময়ের প্রায় ৩০ মিনিট আগে অর্থাৎ সাড়ে চারটে নাগাদ দিল্লিতে কমিশনের সদর দফতরে পৌঁছে গেলেন মনোজ পন্থ। সেখানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও দুই নির্বাচন কমিশনারের মুখোমুখি হবেন তিনি। 

জাতীয় নির্বাচন কমিশন ইতিমধ্যেই দু’দফা চিঠি দিয়েছে রাজ্যের মুখ্যসচিবকে। অভিযোগ, চার জন অফিসার সহ মোট পাঁচ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশ মতো সাসপেনশন এবং এফআইআর হয়নি। রাজ্য সরকার সেই নির্দেশ মানেনি। মঙ্গলবার ফের কমিশনের তরফে কড়া চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়, ২৪ ঘণ্টার মধ্যে মুখ্য সচিবকে হাজিরা দিতে হবে।

এরপরই কোনওরকম টানাপড়েনে না গিয়ে দিল্লি রওনা দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্য সচিব। এদিন বিকেলে কমিশনের সামনে দাঁড়িয়ে ব্যাখ্যা দিতে হবে মনোজ পন্থকে,  কেন এখনও সেই পাঁচ জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ হয়নি।

বিশেষজ্ঞ মহলের মতে, কমিশনের নির্দেশ অমান্য করা সংবিধানের অনুচ্ছেদ ২৫৬ লঙ্ঘনের শামিল। এই অনুচ্ছেদ অনুযায়ী, রাজ্যের মুখ্যসচিব তথা সর্বোচ্চ পদাধিকারী কোনও কেন্দ্রীয় আইন বা সাংবিধানিক কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করতে পারেন না।

রাজনৈতিক মহল মনে করছে, এই বৈঠকের ফলাফলই ঠিক করবে মুখ্য সচিবের ভবিষ্যৎ প্রশাসনিক অবস্থান। তাঁর যুক্তি আইনবিরুদ্ধ প্রমাণিত হলে, সরাসরি পদক্ষেপের পথে যেতে পারে জাতীয় নির্বাচন কমিশন। যদিও, রাজ্য সরকার এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া জানায়নি।


```