Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দু'দিন ধরে নিখোঁজ, পুকুরে উদ্ধার মা-মেয়ের মৃতদেহ! চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুরে

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দু’দিন ধরে মা–মেয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-পরিজন থেকে শুরু করে আশপাশের এলাকা- সব জায়গায় খোঁজ চালিয়েও তাঁরা কোনও সন্ধান মেলেনি। 

দু'দিন ধরে নিখোঁজ, পুকুরে উদ্ধার মা-মেয়ের মৃতদেহ! চাঞ্চল্য বীরভূমের দুবরাজপুরে

প্রতীকী ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 25 December 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: বড়দিনের সকালে ভয়ঙ্কর ঘটনা বীরভূমে। দুবরাজপুর (Birbhum Dubrajpur) পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কলুপাড়ায় পুকুর থেকে উদ্ধার হল মা ও মেয়ের মৃতদেহ। গত দু'দিন ধরে তাঁরা নিখোঁজ ছিলেন। কিন্তু এদিন সকালে মা-মেয়ের দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে (Missing mother daughter body found)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দু’দিন ধরে মা–মেয়ের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়-পরিজন থেকে শুরু করে আশপাশের এলাকা- সব জায়গায় খোঁজ চালিয়েও তাঁরা কোনও সন্ধান মেলেনি। নিখোঁজ ডায়েরিও হয়েছিল থানায়। ক্রমে উদ্বেগ বাড়ছিল পরিবার ও প্রতিবেশীদের মধ্যে।

এদিন সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা মোড়ল পুকুরের ধারে হাঁটতে গিয়ে প্রথম দেখেন জলে ভাসছে এক মহিলার দেহ (bodies found in pond)। কাছে গিয়ে তাঁরা চিনতে পারেন যে তিনি মালা হাজরা। মুহূর্তে এলাকায় খবর ছড়িয়ে পড়ে এবং জড়ো হতে থাকে ভিড়। মা’কে উদ্ধার করার পরই শুরু হয় তাঁর ছোট মেয়ের খোঁজ।

কিন্তু খুঁজেও বৃষ্টিকে না পাওয়ায় স্থানীয়রাই নেমে পড়েন পুকুরে তল্লাশিতে। ফেলা হয় জাল। কিছুক্ষণ পর জালে আটকে ওঠে বৃষ্টি হাজরার দেহও। মা–মেয়ের দু’টি নিথর দেহ একসঙ্গে উদ্ধার হওয়ায় কলুপাড়ায় নেমে আসে গভীর শোকের ছায়া।

ঘটনার খবর পেয়ে দ্রুত দুবরাজপুর থানার বড় পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছায়। পুকুরের চারদিক ঘিরে রেখে শুরু হয় তদন্ত। কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে তৈরি হয়েছে নানা অনুমান। কেউ বলছেন, হয়তো দুর্ঘটনা, আবার কেউ আশঙ্কা করছেন অন্য কোনও অস্বাভাবিক ঘটনার।

এলাকার কাউন্সিলর বলেন, “মালা ও তাঁর মেয়েকে দু’দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। থানায় নিখোঁজ ডায়েরি হয়েছে। আজ সকালে প্রথমে মালা হাজরাকে পুকুরে ভাসতে দেখা যায়। ঘণ্টা দেড়েক পর মেয়ে বৃষ্টির দেহও পাওয়া যায়। পুলিশ ময়নাতদন্ত করছে। রিপোর্ট এলেই বোঝা যাবে তাঁদের মৃত্যু কীভাবে হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, দু’টি দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবার ও প্রতিবেশীদেরও। মৃত্যুর কারণ দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য—তা জানতে তদন্তকারীরা সবদিক খতিয়ে দেখছেন সাম্প্রতিক সময়ের পারিবারিক পরিস্থিতি এবং নিখোঁজ থাকার দু’দিনের খুঁটিনাটি।


```