Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বড়দিনে রক্তাক্ত মাথাভাঙা, প্রেমঘটিত ঝামেলায় দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু বাবা–ছেলের

এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে। মাথাভাঙা থানার (Mathabhanga) পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বড়দিনে রক্তাক্ত মাথাভাঙা, প্রেমঘটিত ঝামেলায় দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু বাবা–ছেলের

মাথাভাঙা থানা

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 25 December 2025 18:06

দ্য ওয়াল ব্যুরো: প্রেমঘটিত বিবাদের জেরে বড়দিনের (Christmas) সকালে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হল কোচবিহারের মাথাভাঙা (Cooch Behar)। হাজরাহাট এলাকায় দুই পরিবারের সংঘর্ষে মৃত্যু হয়েছে বাবা–ছেলের। মৃতরা হলেন যাদব সরকার ও তাঁর বাবা মানব সরকার। ঘটনায় আহত হয়েছেন আরও ছ’জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে শিকদার পরিবারের বেশ কয়েক জন ধারাল অস্ত্র নিয়ে সরকার পরিবারের উপর হামলা চালায়। বেধড়ক মারধরের পাশাপাশি চলে অস্ত্রের আঘাত। আহতদের প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা যাদব ও মানব সরকারকে মৃত বলে ঘোষণা করেন। বাকি আহতদের কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দু’জনের অবস্থা গুরুতর।

এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ (Police) মোতায়েন করা হয়েছে। মাথাভাঙা থানার (Mathabhanga) পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মৃতের জেঠু বিজয় সরকার অভিযোগ করে জানান, প্রতিবেশী ফালান শিকদারের মেয়ের সঙ্গে যাদব সরকারের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার যাদব ওই তরুণীকে সঙ্গে নিয়ে চলে আসে। পরে অবশ্য মেয়েটি বাড়ি ফিরে যায়।

অভিযোগ, ফেরার পর শিকদার পরিবারের লোকজন তাকে মারধর করে। বিজয়ের দাবি, বৃহস্পতিবার সকালে শিকদার পরিবারের তরফে ফোন করে ডেকে নেওয়া হয়। তাঁরা রাস্তায় পৌঁছতেই পরিকল্পিত ভাবে হামলা চালানো হয়।

পরিবারের আর এক সদস্য অর্জুন সরকারের বক্তব্য, হামলাকারীর সংখ্যা ছিল প্রায় ১৫ থেকে ২০ জন। প্রথমে কথা কাটাকাটি হলেও অচিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তার পরেই ধারাল অস্ত্র নিয়ে আক্রমণ শুরু হয়।

পুরো ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে হাজরাহাট এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।


```