Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মাথাভাঙায় ভোটার তালিকা থেকে নাম বাদ ৪২৫ জনের, নাওয়া-খাওয়া ভুলে পথ অবরোধ

অভিযোগ, ২০০২ সালে ৮৪৬ জন ভোটার ছিলেন এখানে। বর্তমানে  ৪২১ জনের নাম এসেছে। ৪২৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন।

মাথাভাঙায় ভোটার তালিকা থেকে নাম বাদ ৪২৫ জনের, নাওয়া-খাওয়া ভুলে পথ অবরোধ

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 24 September 2025 18:45

রিয়া দাস,কোচবিহার 

ভোটার তালিকা থেকে নাম উধাও আলতাফ মিয়াঁ, কবির হোসেন, আফজাল মিয়াঁ, আনোয়ার মিয়াঁ, গোলজার হোসেন, জাবেদ আলি, আজগর আলি মিয়াঁ, রাব্বানি মিয়া, আজগর আলি- সহ আরও অনেকের। এই ঘটনায় শোরগোল পড়ল মাথাভাঙা ১ নম্বর ব্লকের পচাঘর গ্রামপঞ্চায়েতের দাংকবা গ্রামে।  

অভিযোগ, পুরুষের পাশাপাশি মহিলাদেরও নাম নেই। সকলেই নির্বাচন কমিশনের উপর দায় চাপিয়েছেন। ২০০২ সালে ৮৪৬ জন ভোটার ছিলেন এখানে। বর্তমানে  ৪২১ জনের নাম এসেছে। ৪২৫ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন। সকলের দাবি, যদি এই সমস্যার সমাধান করা না হয়, তাহলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে সকলেই একসঙ্গে আত্মহত্যা করবেন।

নাম বাদ পড়েছে জানার পরেই ওই সমস্ত পরিবারের রান্না খাওয়া বন্ধ হয়ে গেছে। চরম উদ্বেগে রয়েছেন দাংকবা গ্রামের ওই বাসিন্দারা। ঘটনার প্রতিবাদে বুধবার প্রায় এক ঘণ্টা মাথাভাঙা- শিলিগুড়ি রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা। হুমকি দেন, যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া ব্যক্তিদের অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা না হয়,  তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হবেন। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

আলতাফ মিয়াঁ, কবির হোসেনরা বলেন, ‘‘২০০২ সালেও আমরা ভোট দিয়েছি. আমরা এ দেশের নাগরিক। এটা মানা না হলে প্রয়োজনে অন্য ধরনের আন্দোলন হবে। বিষয়টা আমরা বিডিও, মহকুমা শাসক, জেলাশাসককে লিখিতভাবে জানিয়েছি।’’

পচাগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কল্যাণী রায় বলেন, ‘‘ঘটনার কথা শুনেছি, নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে সমস্যার সমাধান করা। ভোটার তালিকা থেকে এত মানুষের নাম বাদ যাওয়ায় গোটা এলাকার মানুষ আতঙ্কিত। নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে। দ্রুত এই ভুল সংশোধন হওয়া দরকার।’’


```