Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

লাদাখে পূর্ণ রাজ্যের দাবিতে আন্দোলনে মৃত ৪, জখম ৭০, এলাকায় কার্ফু জারি

আন্দোলনকারীদের মধ্যে আমরণ অনশনরত কয়েকজনকে মঙ্গলবার রাতে স্বাস্থ্যের অবনতির কারণে হাসপাতালে ভর্তি করা হলে এদিন লেহ অ্যাপেক্স বডির যুব সংগঠন হিংসাত্মক হয়ে ওঠে।

লাদাখে পূর্ণ রাজ্যের দাবিতে আন্দোলনে মৃত ৪, জখম ৭০, এলাকায় কার্ফু জারি

উত্তেজিত জনতা রাজধানী লেহ-র বিজেপি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 September 2025 18:05

দ্য ওয়াল ব্যুরো: পূর্ণাঙ্গ রাজ্যের দাবিতে লাদাখে গত কয়েকদিন ধরে চলতে থাকা শান্তিপূর্ণ আন্দোলন বুধবার হিংসাত্মক রূপ নেয়। আন্দোলনকারীদের মধ্যে আমরণ অনশনরত কয়েকজনকে মঙ্গলবার রাতে স্বাস্থ্যের অবনতির কারণে হাসপাতালে ভর্তি করা হলে এদিন লেহ অ্যাপেক্স বডির যুব সংগঠন হিংসাত্মক হয়ে ওঠে। তা নিয়ে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৭০ জন। কেন্দ্রীয় শাসিত অঞ্চল লাদাখে প্রশাসন কার্ফু জারি করেছে। এলএবি-র দাবি, সংবিধানের ষষ্ঠ তফসিল অনুসারে পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠন করতে লাদাখকে।

বুধবার উত্তেজিত জনতা রাজধানী লেহ-র বিজেপি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। প্রচুর সংখ্যায় পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীরা। পুলিশের সঙ্গে দফায় দফায় খণ্ডযুদ্ধ চলে তাদের। পুলিশ আন্দোলনকারীদের দমন করতে লাঠিচার্জ করে। টিয়ার গ্যাসের সেল ফাটায়। তাতে পরিস্থিতি আরও তপ্ত হয়ে ওঠে।

গত ১০ সেপ্টেম্বর থেকে তাদের ১৫ সদস্য আন্দোলন অনশন আন্দোলন করছে। বুধবার পর্যন্ত ১০ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবেশ আন্দোলনকারী এবং লাদাখকে রাজ্য ঘোষণার দাবিদার সোনম ওয়াংচুক আন্দোলনে শামিল হয়েছেন। তবে তিনি হিংসা পরিহার করার আর্জি জানিয়েছেন। স্থানীয় বিধায়ক ন্যাশনাল কনফারেন্সের তনভির সিদ্দিক সংবাদসংস্থার কাছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি নেতৃত্বের সমালোচনা করে বলেছেন, এটা দুর্ভাগ্যের যে কোনও কিছুই সঠিকভাবে সমাধান করা হচ্ছে না। হিংসাত্মক আন্দোলনের প্রতিবাদে তিনি অনশন প্রত্যাহার করেছেন।

লাদাখের আন্দোলনকে সেখানকার মানুষের রাগের বহিঃপ্রকাশ বলে বর্ণনা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি বলেন, কাশ্মীরের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্র। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভোটের পরপরই পূর্ণাঙ্গ রাজ্য হিসেবে গঠিত হবে জম্মু-কাশ্মীর। লাদাখকে তো রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিই দেয়নি দিল্লির সরকার। তাই তারাও মনে করে তারা প্রতারিত হয়েছে, এটা সেই রাগেরই বহিঃপ্রকাশ। 


```