Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জাভেদ হাবিবের বিরুদ্ধে প্রতারণার ১৫০ অভিযোগ, কী করেছেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট

জাভেদ ও তাঁর ছেলে আনাস হাবিব এবং আরও তিনজনের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রতারণা করার অভিযোগ এনেছেন ১৫০ জন।

জাভেদ হাবিবের বিরুদ্ধে প্রতারণার ১৫০ অভিযোগ, কী করেছেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট

জাভেদ হাবিবের বিরুদ্ধে বিনিয়োগ প্রতারণার অভিযোগI

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 24 September 2025 15:29

দ্য ওয়াল ব্যুরো: খ্যাতিমান কেশশিল্পী জাভেদ হাবিবের বিরুদ্ধে বিনিয়োগ প্রতারণার অভিযোগে তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশ পুলিশ। জাভেদ ও তাঁর ছেলে আনাস হাবিব এবং আরও তিনজনের বিরুদ্ধে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের প্রতারণা করার অভিযোগ এনেছেন ১৫০ জন। তাঁদের অভিযোগ, এরা সকলে মিলে কম সময়ে অধিক মুনাফার বিনিয়োগের ধান্দা ফেঁদে প্রতারণা করেছেন।

উত্তরপ্রদেশের সম্ভলের পুলিশ জাভেদ হাবিব ও অন্যদের বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ফোলিকল গ্লোবাল কোম্পানির মাধ্যমে অন্তত ১৫০ জনকে তাঁরা ৫০-৭৫ শতাংশ মুনাফার লোভ দেখিয়ে বিটকয়েনস ও বিন্যান্স কয়েনসে বিনিয়োগ করিয়েছেন। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, তাঁদের সুদ বা লভ্যাংশ ব্যাঙ্কের মাধ্যমে অ্যাকাউন্টে ঢুকে যাবে।

বিনিয়োগকারীরা যখন তাঁদের ফেরতলাভের জন্য দাবি জানাতে থাকেন, তখন কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এমনকী অভিযুক্তও লাপাতা হয়ে যান। সম্ভলের পুলিশ কর্তা জানান, বেশ কিছু লোক এসে পুলিশে অভিযোগ জানিয়ে বলেন যে, জাভেদ হাবিব, তাঁর ছেলে আনাস হাবিব এবং অন্যরা মিলে তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। যার পরিমাণ প্রায় কয়েক লক্ষ টাকা।

পুলিশ জানিয়েছে, সম্ভলের রয়্যাল প্যালেস ব্যাঙ্কোয়েট হলে একটি প্রচারসভার আয়োজন করা হয়েছিল। সেখানে একবছরের মধ্যে ৫০-৭৫ শতাংশ ফেরতলাভের প্রতিশ্রুতি দিয়েছিল ওই কোম্পানি। বিনিয়োগকারী যখন তাঁদের লাভের টাকা ফেরত চান, তখন অভিযুক্ত কোম্পানি বন্ধ করে পালিয়ে যান। তাঁদের অভিযোগের ভিত্তিতে জাভেদ হাবিবের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, বিনিয়োগকারীরা সত্যিই প্রতারিত হয়েছেন। তাই তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। পুলিশ কর্তা জানান, এখন এই টাকা কোথায়, কীভাবে হস্তান্তরিত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।


```