Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

নিখোঁজ হওয়ার আগে একটি চিঠি লিখেছিলেন ভি জি সিদ্ধার্থ, কী আছে সেই চিঠিতে?

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যায় নেত্রাবতী নদীর ওপর ব্রিজে গাড়ি থামিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ক্যাফে কফি ডে-র মালিক ভি জি সিদ্ধার্থ। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, নিখোঁজ হওয়ার আগেই ক্যাফে কফি ডে-র ম্যানেজমেন্ট ও কর্মীদের উদ্দেশে চিঠি লিখ

নিখোঁজ হওয়ার আগে একটি চিঠি লিখেছিলেন ভি জি সিদ্ধার্থ, কী আছে সেই চিঠিতে?

শেষ আপডেট: 30 July 2019 06:25

দ্য ওয়াল ব্যুরো : সোমবার সন্ধ্যায় নেত্রাবতী নদীর ওপর ব্রিজে গাড়ি থামিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন ক্যাফে কফি ডে-র মালিক ভি জি সিদ্ধার্থ। তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, নিখোঁজ হওয়ার আগেই ক্যাফে কফি ডে-র ম্যানেজমেন্ট ও কর্মীদের উদ্দেশে চিঠি লিখেছিলেন সিদ্ধার্থ। কী আছে সেই চিঠিতে? সিদ্ধার্থ লিখেছেন, তিনি অসুখী। কারণ অনেক চেষ্টা সত্ত্বেও 'যথাযথ লাভজনক বিজনেস মডেল' তৈরি করতে পারেননি। একইসঙ্গে লিখেছেন, আয়কর দফতরের এক পদস্থ অফিসার তাঁকে 'হেনস্থা করছেন'। https://twitter.com/ANI/status/1156056347328294913 চিঠিতে লেখা আছে, আমি সবরকম চেষ্টা সত্ত্বেও ব্যবসার জন্য যথাযথ লাভজনক মডেল তৈরি করতে পারিনি। যাঁরা আমার ওপরে আস্থা রেখেছিলেন, তাঁরা আশাহত হয়েছেন জেনে আমি অত্যন্ত দুঃখিত। আমি অনেক দিন ধরে চেষ্টা করছি। কিন্তু আর পারছি না। আমি হাল ছেড়ে দিচ্ছি। এক অংশীদারের বিরুদ্ধে অভিযোগ করে তিনি লিখেছেন, এক প্রাইভেট ইকুইটি পার্টনার আমাকে শেয়ার বাই ব্যাকের জন্য চাপ দিচ্ছেন। আমি আর চাপ সহ্য করতে পারছি না। ছ'মাস আগেই এক বন্ধুর থেকে বিপুল অঙ্কের টাকা ধার করেছি। অনেক পাওনাদার আমার ওপরে চাপ সৃষ্টি করছে। ইনকাম ট্যাক্সের প্রাক্তন ডিজি-ও আমার ওপরে চাপ সৃষ্টি করেছেন। আমাকে রীতিমতো হেনস্থা করা হচ্ছে। সিদ্ধার্থকে যে ব্রিজের ওপরে শেষ দেখা গিয়েছিল, তার দৈর্ঘ্য এক কিলোমিটার। জায়গাটি বেঙ্গালুরু থেকে ৩৫০ কিলোমিটার দূরে। ডাইভাররা নদীতেও অনুসন্ধান চালাচ্ছেন। সিদ্ধার্থ তাঁর ড্রাইভারকে বলেছিলেন, তাঁকে ব্রিজের মাঝামাঝি নামিয়ে তিনি যেন ব্রিজের শেষে গাড়ি নিয়ে অপেক্ষা করেন। দীর্ঘক্ষণ শিল্পপতি ফিরে আসছেন না দেখে ড্রাইভার তাঁর বাড়ির লোককে খবর দেন। পুলিশ জানতে পেরেছে, গত মার্চ মাসে সিদ্ধার্থ তাঁর কনসালটেন্সি ফার্ম মাইন্ড ট্রি-র ২০ শতাংশ শেয়ার মুম্বইয়ের সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রোকে বেচে দিয়েছিলেন। তার দাম নিয়েছিলেন ৩৩০০ কোটি টাকা।

```