Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কাউন্সিলরের বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্ক খড়্গপুর শহরে, বন্দুক দেখিয়ে সোনার গয়না লুঠ 

খড়্গপুর শহরে তৃণমূল কাউন্সিলারের বাড়িতে ঢুকে তাঁর স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে সোনার গহনা নিয়ে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। 

 কাউন্সিলরের বাড়িতে ডাকাতির ঘটনায় আতঙ্ক খড়্গপুর শহরে, বন্দুক দেখিয়ে সোনার গয়না লুঠ 

শেষ আপডেট: 20 March 2024 15:04

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর শহরে তৃণমূল কাউন্সিলারের বাড়িতে দুষ্কৃতী হানায় চাঞ্চল্য ছড়াল। দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে কাউন্সিলর বান্তা মুরুলির স্ত্রীকে দড়ি দিয়ে বেঁধে মাথায় বন্দুক ঠেকিয়ে সোনার গহনা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। 

১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বান্তা মুরলীর বাড়িতে ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে যায় খড়গপুর শহরে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে ৪  অজ্ঞাতপরিচয় যুবক মুখে মাস্ক বেঁধে বান্তা মুরলির রেল কোয়ার্টারে ঢুকে পড়ে। সেই সময় বান্তা মুরলী বাড়িতে ছিলেন না। একাই ছিলেন স্ত্রী বিজয়া। দুষ্কৃতীরা ঘরে ঢুকে বিজয়ার হাত-পা বেঁধে দেয় এবং তাঁর গায়ের গয়না বলপূর্বক খুলে নেয়। এছাড়াও আলমারি ভেঙে আরও গয়না এবং নগদ টাকা বের করে নেয়। 

বিজয়া বলেন, "দুষ্কৃতীরা ঘরে ঢুকেই আমার স্বামীর খোঁজ করেন। ওদের প্রত্যেকের হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তাই দুষ্কৃতীরা বেরিয়ে যাওয়ার পর আতঙ্কে চিৎকার করতেও ভুলে গিয়েছিলাম। পরে আমার ডাকেই ছুটে আসেন প্রতিবেশীরা। আমার হাত-পায়ের বাঁধন খোলেন তাঁরা।" ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বান্তা মুরলী বলেন, "এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য বাড়ছে। এই ধরনের ঘটনা আরও ঘটেছে। তা নিয়ে পুলিশকেও আমি জানিয়েছিলেন। পুলিশ ব্যবস্থা নিয়েছে। কিন্তু তারপরেও অপরাধ কমছে না।"

কাউন্সিলরের বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনায় আতঙ্কিত গোটা শহরের বাসিন্দারা। খড়গপুর কি ফের দুষ্কৃতী দৌরাত্ম্যে শিরোনামে উঠতে চলেছে, এই প্রশ্নই এখন ভাবাচ্ছে শহরের বাসিন্দাদের।


```