Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বাড়িতে আগুন লাগিয়ে পরিবার সমেত তৃণমূল নেত্রীকে খুনের চেষ্টা! মারিশদায় হইচই

নিঝুম রাত। তখন বাড়ির সকলেই ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগে বাইরে থেকে বাড়ির দরজায় শিকল তুলে আগুন ধরিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার কামারদা গ্রামে।

বাড়িতে আগুন লাগিয়ে পরিবার সমেত তৃণমূল নেত্রীকে খুনের চেষ্টা! মারিশদায় হইচই

শেষ আপডেট: 26 December 2023 16:13

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: নিঝুম রাত। তখন বাড়ির সকলেই ঘুমে আচ্ছন্ন। সেই সুযোগে বাইরে থেকে বাড়ির দরজায় শিকল তুলে আগুন ধরিয়ে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদা থানা এলাকার কামারদা গ্রামে। জানা গিয়েছে, যাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, তিনি এলাকার তৃণমূল নেত্রী রেখা গিরি। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এবারের পঞ্চায়েত ভোটে তৃণমূলের প্রার্থী হিসাবে বিজেপির বিরুদ্ধে লড়েছিলেন রেখা। কিন্তু বিজেপির কাছে হেরে যান। এই ঘটনার পিছনে বিজেপির হাত থাকতে পারে বলে অনুমান রেখা ও তাঁর পরিবারের।   

রেখাদেবীর অভিযোগ, রাতে তাঁরা বাড়িতে ঘুমোচ্ছিলেন। বাইরের খুটখাট শব্দ শুনে তাঁর ঘুম ভেঙে গিয়েছিল। কিন্তু বুঝতে পারেননি, এমন কোনও বিপদ তাঁদের জন্য অপেক্ষা করছে। বাইরে প্রতিবেশীদের চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে তাঁরা বিছানা ছেড়ে উঠে পড়েন। দেখেন, বাড়ির টালির ছাদ দাউ দাউ করে জ্বলছে। বাড়ির বাইরে বেরতে গিয়ে বুঝতে পারেন যে, কেউ বা কারা বাইরে থেকে শিকল আটকে দিয়েছে। কোনওরকমে দরজা ভেঙে বাড়ির বাইরে বেরিয়ে আসতে পারেন তাঁরা। কিন্তু এই ঘটনায় পরিবারের এক সদস্য আহত হন।  

তৃণমূল নেত্রীর গোটা বাড়ি পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এই ঘটনার পর থেকে ক্ষোভ ফুঁসছেন গ্রামের মানুষ। তৃণমূলের নেতাকর্মীদের দাবি, এই ঘটনার জন্য বিজেপি দায়ী। তাঁদের অভিযোগ, পঞ্চায়েত গেরুয়া শিবিরের দখলে রয়েছে। এই দলের নেতাকর্মীরাই সন্ত্রাস চালাচ্ছে গ্রামে। যদিও সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে বিজেপি। তাদের পাল্টা অভিযোগ, এই ঘটনা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। 


```