সোমবার অর্থাৎ আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 June 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: বাঁকুড়ার সোনামুখীতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল টোটো চালকের বিরুদ্ধে। নির্যাতিতার পরিবারের তরফে অভিযোগ পেতেই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
পরিবারের তরফে দায়ের করা অভিযোগ থেকে জানা যাচ্ছে, সোনামুখী থানা এলাকার বাসিন্দা বছর দশের ওই নাবালিকা গতকাল সাইকেল করে এলাকার একটি দোকানে চিপস কিনতে যায়। সেই সময় আচমকাই হাজির হন স্থানীয় বাসিন্দা, পেশায় টোটো চালক সপ্তর্ষী নাগ ওরফে পিন্টু।
এরপরই নির্যাতিতার পরিবারের লোকজন অভিযুক্তর বাড়িতে হানা দিয়ে তাঁকে ধরে ফেলে ও সোনামুখী থানার পুলিশের হাতে তুলে দেয়। পরে নির্যাতিতার পরিবারের তরফে লিখিত অভিযোগ পেয়ে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
সোমবার অর্থাৎ আজ ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তর কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবারের সদস্যরা। স্থানীয়রাও নাবালিকার সঙ্গে হওয়া অন্যায়ের বিচার চাইছেন।