Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও গঙ্গাসাগরের নিরাপত্তা চারপায়ে সামলাচ্ছে 'মিল্কি'রা

গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার দায়িত্বে চারপেয়ে ‘মিল্কি’, কাজের ফাঁকেই পুণ্যার্থীদের প্রশংসা কুড়োচ্ছে সে।

আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও গঙ্গাসাগরের নিরাপত্তা চারপায়ে সামলাচ্ছে 'মিল্কি'রা

মিল্কি ও তার বন্ধু (ছবি - দ্য ওয়াল)

প্রিয়া ধর
গার্গী দাস

শেষ আপডেট: 14 January 2026 13:25

দ্য ওয়াল ব্যুরো: নাম তার মিল্কি। দায়িত্ব বিরাট। চোখ-কান সারাক্ষণ খোলা। তার কাঁধেই তো রয়েছে নিরাপত্তা গুরু দায়িত্ব! কে কোথায় যাচ্ছে, ভিড়ের মধ্যে কোনও অস্বাভাবিকতা আছে কি না, কোথাও বিপদের আশঙ্কা তৈরি হচ্ছে কি না, সবই তার নখদর্পণে। পুণ্যার্থীদের ভিড়ে ঠাসা গঙ্গাসাগরে এবার খুঁটিয়ে সামলাচ্ছে মিল্কি। 

লক্ষ লক্ষ মানুষের সমাগমে মেলার নিরাপত্তা একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির পাশাপাশি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত স্নিফার ডগদেরও মোতায়েন করেছে এনডিআরএফ। সে সূত্রেই মেলায় মিল্কির আগমন। এ বছর প্রথম সে ডিউটিতে। নিয়মিত মেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল দিচ্ছে।

বিস্ফোরক, সন্দেহজনক বস্তু কিংবা অস্বাভাবিক গন্ধ শনাক্ত করার ক্ষেত্রে তার দক্ষতা নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি ভরসা জোগাচ্ছে। ভিড়ের মধ্যে তার কাজ সবচেয়ে বেশি।

কখনও স্নানঘাট, কখনও অস্থায়ী ক্যাম্প, কখনও আবার প্রবেশ ও প্রস্থান পথ-সব জায়গাতেই সতর্কভাবে নজরদারি চলছে। তার সঙ্গে সদা প্রস্তুত এনডিআরএফ-এর প্রশিক্ষিত জওয়ানরা। কোনও পরিস্থিতি তৈরি হওয়ার আগেই যাতে ব্যবস্থা নেওয়া যায়, সেই লক্ষ্যেই এই যৌথ নজরদারি।

এনডিআরএফ সূত্রে জানা গিয়েছে, মিল্কির প্রশিক্ষণ অত্যন্ত কঠোর ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। বাস্তব পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সে।

মিল্কি শুধু টহল দিচ্ছে এমন না, মেলায় আগত সকলের কাছে আদরও পাচ্ছে সমানতালে।


```