Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'বিশ্বাসে মিলায় বস্তু...' ধর্মের ধ্বজা ছেড়ে গঙ্গাসাগরে পুণ্যস্নানে মুসলিম পরিবার

ধর্মের গণ্ডি পেরিয়ে বিশ্বাসের জয়গান। গঙ্গাসাগরে পুণ্যস্নানে মুসলিম পরিবার।

'বিশ্বাসে মিলায় বস্তু...' ধর্মের ধ্বজা ছেড়ে গঙ্গাসাগরে পুণ্যস্নানে মুসলিম পরিবার

গঙ্গাসাগরে পুণ্যস্নান (ছবি - দ্য ওয়াল)

গার্গী দাস

শেষ আপডেট: 13 January 2026 18:05

প্রিয়া ধর

ধর্ম কী, এ প্রশ্ন কাউকে করা হলে উত্তর নিয়ে বিরাট বিতর্ক হবে। আজকের দিনে দাঁড়িয়ে দড়ি টানাটানি তো হবেই। সকলের উত্তর একরকম না হলেও বিশ্বাসে এসে সব মিলিয়ে যাবে। এই বিশ্বাসই তো ধর্মের ভিত। এত হানাহানি, মন্দির-মসজিদ-গির্জায় দৌড়, সবই ওই একটি বিষয়কে কেন্দ্র করে। ভোট বাক্সের জন্য ধর্ম রাজনীতির হাতিয়ার, ধর্মীয় মেরুকরণও সে সূত্রেই। কিন্তু ব্যতিক্রম তো থাকে।

এই ব্যতিক্রমই ধরা পড়ল দ্য ওয়ালের ক্যামেরায় গঙ্গাসাগরে।

ফিরোজ বক্স, স্ত্রী ও সন্তানকে নিয়ে সাগরে পুণ্যস্নান করতে এসেছেন। একদিকে ধর্ম মুসলিম, অন্যদিকে হিন্দু রীতিতে বিশ্বাস। দুইয়ে দ্বন্দ্ব থাকলেও মনে কোনও দ্বিধা না রেখেই চলে এসেছেন সকলে। তাঁর সন্তান হিজাব পরে, এ চিত্র বড়ই অবাক করে সেখানে উপস্থিত সকলকে।

আর তাঁরা? এতটুকু ভাবেননি স্নানের জন্য চলে আসতে। কারণ মন থেকে চেয়েছেন তাই তাদের আটকায় কার সাধ্যি!

এ ছবি বিরল। এ যুগে তো বটেই। এনিয়ে ফিরোজ বক্স বলেন, 'আমরা প্রতি বছরই আসি। বাড়ি এখানে, পুণ্যস্নানে অংশ নিই। সব ধর্ম একই জায়গায়। সকলেই মানুষ, সকলে ভালবাসে তাই দৌড়ে আসে। মনে তৃপ্তি হয়।'

তাঁর স্ত্রী আসমিনা বিবি জানান, ভাল লাগে আসতে এখানে তাঁদের, বিশ্বাস তো আছেই মনে। মন্দিরেও যাব প্রতিবাদ, প্রসাদ নেন। এতে বিশেষ কিছু নেই। সবই খুব সাধারণ ও স্বাভাবিক।

ধর্ম তাঁদের আটকাতে পারেনি, কোনওভাবেই পারেনি। উল্টে সমস্ত সম্ভাব্য সমালোচনার মুখে ছাই দিয়ে মনের আনন্দে গঙ্গাসাগরে এসেছেন, ঘুরছেন এবং অনেকের জন্য উদাহরণ হিসেবে থেকে যাবেন।


```